রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে কোনও বাধা নেই। এর জেরে বেশ ঠাণ্ডা পড়েছে ইতিমধ্যেই কলকাতায়। আজ, বৃহস্পতিবার চলতি মরশুমের শীতলতম দিন। এদিন ভোরে তাপমাত্রা নেমে যায় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে।
গতকাল, বুধবার তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আর আজ, বৃহস্পতিবার আরও কমল তাপমাত্রা। এদিন কলকাতার তাপমাত্রা নেমেছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। গত ৫ বছরের রেকর্ড ভেঙে শীতলতম নভেম্বর।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিনে ঠান্ডা এরকমই থাকবে। কিছুটা বাড়তে পারেও পারে বলে জানানো হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে যেতে পারে। সেখানে এখনই ব্যাপক শীত অনুভূত হচ্ছে। তবে কলকাতায় পাকাপাকিভাবে শীত এখনই পড়ছে না বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতার তাপমাত্রা যদি ১৫ ডিগ্রি সেলিয়াসের নিচে নেমে যায়, তাহলে তাকে শীত বলা হয়। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কোনও সম্ভাবনা আপাতত নেই। এর ফলে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই।
তবে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী চার-পাঁচ দিন কলকাতায় বেলার তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন-চার ডিগ্রি কমবে। পশ্চিমের জেলাগুলি যথা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে আরও ঠান্ডা পড়বে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার