চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, যুবতীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, লিফলেট বিলি কোচবিহারে

চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের ঘটনায় তৃণমূল নেতাদের (TMC Leader) নাম জড়ানো যেন এখন স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে। এর আগেও এমন নানান অভিযোগ সামনে এসেছে। এবার ফের চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ ও যুবতীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠল প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের (Partha Pratim Roy) বিরুদ্ধে। এমন অভিযোগ তুলে কোচবিহারের (Cooch Bihar) রাস্তায় লিফলেট (leaflet) পড়ে থাকতে দেখা গেল।

লিফলেটে লেখা রয়েছে, “কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি তথা NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায় NBSTC নিয়োগ প্রাথমিক ও হাই স্কুল চাকরি এবং কনফেড এর চেয়ারম্যান থাকাকালীন হাজার হাজার শিক্ষিত যুবক-যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলে আত্মসাৎ করেছে। তাদের কোন চাকরি হয়নি”?

এই লিফলেটে আরও লেখা রয়েছে যে একাধিক শিক্ষিত যুবতীকে চাকরি দেওয়ার নাম করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন পার্থপ্রতিম রায়। এও বলা হয়েছে যে পার্থপ্রতিম রায় যদি সকলের টাকা ফেরত না দেন আর নির্যাতিতা যুবতীদের সঠিক বিচার না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন হবে। এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

উল্লেখ্য, চলতি মাসেই তৃণমূল নেতা তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণী পোদ্দারের নামেও প্রতারণা ও চাকরি দেওয়ার নাম করে লিফলেট রাস্তার মধ্যে পড়ে থাকতে যায়। এবার পার্থপ্রতিম রায়ের নামে একই ধরনের লিফলেট পড়ে থাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এই বিষয় নিয়ে প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংসার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কোনও মন্তব্য করতে চাননি।

অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবী, এই গোটা বিষয়টি বিজেপির চক্রান্ত। তাদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই লিফলেট বিলি করা হচ্ছে। আবার বিজেপি নেতৃত্বের দাবী, এই ঘটনা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এতে বিজেপির কোনও ষড়যন্ত্র নেই।

RELATED Articles