দিল্লি সংঘর্ষের উত্তাল পরিস্থিতি নিয়ে খোঁচা দিয়ে ট্যুইট পাক প্রধানমন্ত্রীর

নরেন্দ্র মোদি সরকার নাগরিকত্ব সংশোধনী আইন পাস করার পর থেকেই বিষয়টি নিয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার সিএএ ইস্যুতে দিল্লিতে ব্যাপক অশান্তি শুরু হতেই ফের ভারতকে খোঁচা দিলেন তিনি। গত বছর জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকেই হিংসার ঘটনার সূত্রপাত হয়েছিল অভিযোগ তুলে বুধবার পরপর দুটি ট্যুইট করলেন ইমরান।

imran khan tweet

পরোক্ষে দিল্লির অশান্তির উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী প্রথম ট্যুইটটিতে লিখেছেন, ‘গত বছর রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনেই এমন ধরনের ঘটনার পূর্বাভাস দিয়েছিলাম আমি। একদা বোতল থেকে দৈত্য বেরিয়ে পড়ল, এবার রক্তপাত আরও বাড়বে। ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে এর সূত্রপাত হয়েছিল। এখন নিশানায় ভারতে থাকা ২০ কোটি মুসলিম। এটা রুখতে এবার গোটা বিশ্বকে এগিয়ে আসতে হবে।’ এরপর দ্বিতীয় ট্যুইটে ইমরান লেখেন, ‘আমি সকলকে সতর্ক করে দিতে চাই, পাকিস্তানে যাঁরা অ-মুসলিম ও তাঁদের ধর্মস্থানের ওপর হামলা করতে উদ্যত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দেশের সংখ্যালঘুরা নাগরিকত্বের সমানাধিকারই পান।’

 

যদিও ইমরানের ট্যুইটের অভিযোগ অস্বীকার করে ভারতের বিদেশমন্ত্রকের সচিব বিকাশ স্বরূপ রাষ্ট্রসঙ্ঘে জানিয়েছেন, ‘পাকিস্তান দীর্ঘ সময় ধরেই সন্ত্রাসবাদ ও বিভিন্ন ধরনের ভ্রান্ত তথ্য ছড়িয়ে ভারতের বুকে অস্থিরতা তৈরি করতে চাইছে। যদিও ভারতের পরিস্থিতি আদতে স্বাভাবিক।’ আবার জম্মু-কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীর চিরকাল ভারতের অংশ ছিল ও থাকবে। ইতিমধ্যে গত আগস্টে জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে।’

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment