দিল্লি-অসম হিংসার জন্য কংগ্রেস হাত মিলিয়েছে পাকিস্তানী মৌলবাদীদের সঙ্গে, বিস্ফোরক মন্তব্য অসমের বিধায়ক নুমাল মোমিনের

দিল্লির সংঘর্ষের পিছনে রয়েছে কংগ্রেসের গভীর চক্রান্ত | অসমে হিংসা ছড়ানোর সময়েও কংগ্রেস নেতাদের সক্রিয় মদত ছিল বলে অভিযোগ করে অসমের বিজেপি বিধায়ক নুমাল মোমিন, কংগ্রেসই এই ধরনের সংঘর্ষের পিছনে মূল চক্রাান্তকারী |

এমনকি লোকসভা নির্বাচনের আগে বেশ কিছু কংগ্রেস নেতা পাকিস্তানে গিয়ে ঘুরে এসেছে বলে বিস্ফোরক মন্তব্য করেন ওই বিধায়ক | পাকিস্তানের মৌলবাদী সংগঠনের সঙ্গে বৈঠক করে এদেশে মোদি সরকারকে কালিমালিপ্ত করতেই পরিকল্পনামাফিক সিএএ-র বিরোধীতা করে এই আন্দোলন গুলি করছে | তা সে দিল্লিই হোক বা অসম |

সংখ্যালঘু মুসলিমদের সিএএ নিয়ে ভুল বোঝানোর জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মত কট্টরবাদী সংগঠনগুলিরও সাহায্য নিয়েছে কংগ্রেস নেতৃ্ত্ব বলেন অসম বিজেপির এই নেতা | যেন তেন প্রকারে মোদি সরকারের শক্ত ভিতকে নাড়াতে চাইছে কংগ্রেস ও তার সঙ্গীরা বলে দাবি তার |

তবে এই বিস্ফোরক অভিযোগের পাশাপাশি মোমিন বলেন, দিল্লির সংঘর্ষকে ত্বরান্বিত করতে যে কারোরই ভূমিকা থাকলে তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত |

প্রসঙ্গত বিজেপির তিন নেতার বিরুদ্ধে হিন্দুদের মধ্যে উস্কানিমূলক বক্তব্য রাখার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিরোধী রাজনৈতিক দলগুলির ভিতর থেকে | বুধবার দিল্লি আদালতেের রায়কে হাতিয়ার করে ময়দানে নেমেো পড়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী | প্রশ্ন করেন দিল্লি পুলিশের গ্রহণযোগ্যতা নিয়ে |

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment