সাগরদিঘির সভা থেকে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, এক তৃণমূল বিধায়ক ৫০ লক্ষ টাকার বিনিময়ে দলে যোগ দিয়েছেন। তাঁর এই মন্তব্যের পাল্টা তোপ দেগে তাঁকে ‘বেইমান’ বলে কটাক্ষ করেন অভিযুক্ত ওই বিধায়ক।
সামনেই সাগরদিঘিতে নির্বাচন। সেই কারণে গতকাল, মঙ্গলবার সেখানে সভা করেন বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভা থেকে বেশ ভাষায় শাসকদলকে আক্রমণ করেন তিনি। এদিন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু।
তাঁর দাবী, তৃণমূলে থাকাকালীন কানাই মণ্ডলকে দলে নেওয়ার জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন। এহেন মন্তব্যের পরই নবগ্রামের বিধায়ককে চোর বলে তোপ দাগেন তিনি। সতর্কও করে দেন বিধায়ককে। শুভেন্দু বলেন, “আপনার ঠিকুজি-কুষ্ঠি কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে রয়েছে”। বিজেপি বিধায়কের এমন মন্তব্যে ওই এলাকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে।
শুভেন্দুর এহেন মন্তব্যের পাল্টা দেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল। শুভেন্দুকে ‘বেইমান’ বলে দাগেন তিনি। পাল্টা দাবী করে তিনি বলেন যে শুভেন্দু অধিকারী নাকি টাকার বিনিময়েই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে, এদিন সাগরদিঘির ভা থেকে শুভেন্দু দাবী করেন যে দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই মুর্শিদাবাদে তৃণমূলকে প্রতিষ্ঠা করতে তিনি সফল হয়েছিলেন।






