সুরাপ্রেমীদের জন্য এল বড় দুঃসংবাদ। এবার বন্ধ হতে চলেছে রাজ্যের সমস্ত ম’দের ঠেক ও বার। রাজ্যে ম’দ্যপান কমানোর জন্যই সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল, রবিবার নতুন আবগারি নীতি পাশ করানো হয় রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে। এই নতুন আবগারি নীতি অনুযায়ী, ম’দের বার বা আহাতাস অর্থাৎ ম’দের দোকানের পাশে ম’দ্যপানের জন্য যে জায়গা থাকে, ত আর থাকবে না। বন্ধ করে দেওয়া হবে সমস্ত ঠেক ও বার।
নতুন এই আবগারি নীতি গ্রহণ করা হয়েছে মধ্যপ্রদেশে। সেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, “রাজ্যে যাতে ম’দ্যপানের হার কমানো যায়, তার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেই কারণে রাজ্যে ২০১০ সালের পর থেকে একটিও নতুন ম’দের দোকান খোলা হয়নি। নর্মদা সেবা যাত্রা চলাকালীনও রাজ্যের ৬৪টি ম’দের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এই নতুন আবগারি নীতি এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে ম’দ্যপান কমানো যায়”।
গতকাল, রবিবার মধ্যপ্রদেশের মন্ত্রিসভার বৈঠকের পর নতুন এই আবগারি নীতি গ্রহণের সম্পর্কে জানানো হয়। মন্ত্রী নরোত্তম মিশ্র জানান যে নতুন এই আবগারি নীতি অনুযায়ী, রাজ্যের সমস্ত ম’দের ঠেক ও শপ বার বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার থেকে শুধুমাত্র দোকানেই মিলবে ম’দ। ম’দ খাওয়ার জন্য কোনও জায়গা থাকবে না।
এই নতুন আবগারি নীতিতে কী কী বলা হয়েছে, দেখে নেওয়া যাক-
- রাজ্যের সমস্ত শপ বার ও আহাতাস (ম’দ্যপানের জায়গা) বন্ধ করতেব হবে। এবার থেকে শুধুমাত্র ম’দের দোকানেই ম’দ বিক্রি করা হবে। বাইরে কোথাও ম’দ্য়পানের জায়গা থাকবে না।
- শিক্ষা প্রতিষ্ঠান, মহিলাদের হস্টেল ও ধর্মীয় স্থান থেকে ম’দের দোকানের দূরত্ব ৫০ মিটার থেকে বাড়িয়ে ১০০ মিটার করা হয়েছে।
- ম’দ্যপান করে গাড়ি চালালে লাইসেন্স বাতিলের মতো নিয়ম আরও কঠোর করা হবে।
সূত্রের খবর, আগামী ১ এপ্রিল থেকে কার্যকর করা হবে এই নতুন আবগারি নীতি। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।






