এবার গ্রাহক পরিষেবা হবে আরও উন্নত, কলকাতায় মেগা কারেন্সি চেস্টের উদ্বোধন করল বন্ধন ব্যাঙ্ক

কলকাতায় মেগা কারেন্সি চেস্ট খোলার কথা ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক। পশ্চিমবঙ্গে ১,৭৫৭ টি ব্যাঙ্কিং আউটলেট এবং এটিএম-এর জন্য নগদ ব্যবস্থাপনায় ব্যাঙ্ককে সাহায্য করবে এই কারেন্সি চেস্ট।

আজ, সোমবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার শ্রী গুনবীর সিং এই কারেন্সি চেস্টটি উদ্বোধন করেন। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন ব্যাঙ্কের অন্যান্য উচ্চ পদস্থ কর্তারাও।

এবার গ্রাহক পরিষেবা হবে আরও উন্নত, কলকাতায় মেগা কারেন্সি চেস্টের উদ্বোধন করল বন্ধন ব্যাঙ্ক

এই কারেন্সি চেস্ট অবস্থিত শহরের নিউটাউন অঞ্চলে। এটি ব্যাঙ্কের তৃতীয় মেগা কারেন্সি চেস্ট। অন্যদুটি রয়েছে পাটনা এবং গুয়াহাটিতে। বন্ধন ব্যাঙ্কের চেস্টের ফলে বাজারে নতুন কারেন্সি নোট সরবরাহ করা ও ব্যবহার অযোগ্য ময়লা নোটগুলিকে তুলে নেওয়ার কাজ আরও সহজ হবে বলে মনে করছে বন্ধন ব্যাঙ্ক। এর চেস্টের মাধ্যমে নিজেদের গ্রাহকদের আরও ভালো পরিষেবা দিতে পারবে বন্ধন ব্যাঙ্ক।

বর্তমানে পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাঙ্কের এক কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কলকাতায় তাদের ১৮২ টি ব্যাঙ্কের শাখা রয়েছে।

এই বিষয়ে বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও শ্রী চন্দ্রশেখর ঘোষ বলেন, “যদিও বন্ধন সারা দেশে তার ডানা ছড়িয়েছে, একটি এনজিও হওয়ার দিন থেকে একটি এনবিএফসিতে রূপান্তরিত হওয়ার দিন থেকে এবং অবশেষে একটি ইউনিভার্সেল ব্যাঙ্ক হিসাবে, বন্ধন তার হোম মার্কেট, পশ্চিমবঙ্গে তার শক্তি বজায় রেখেছে। আমরা এই রাজ্যের এক কোটিরও বেশি গ্রাহকদের বিশ্বাস অর্জন করতে পেরেছি। এই কারেন্সি চেস্ট খোলার ফলে বিশেষ করে কলকাতা শহরে এবং সাধারণভাবে পশ্চিমবঙ্গে ব্যাঙ্কের কার্যক্রম আরও জোরদার হবে। এটি পশ্চিমবঙ্গ এবং ভারতের পূর্বাঞ্চলীয় অন্যান্য রাজ্যগুলির উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারের আরও একটি প্রমাণ”।

RELATED Articles