৪১ লক্ষ চাকরি দেবেন মমতা, শিল্পপতিদের সঙ্গে বৈঠকে রাজ্যে বিপুল কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে এবার বিপুল কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার নবান্ন সভাঘরে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে রাজ্যের অগ্রগতির কথা জানান মুখ্যমন্ত্রী। এই বৈঠকেই মমতা ঘোষণা করে যে আগামীদিনে রাজ্যে ৪১ লক্ষ কর্মসংস্থান হবে।

আজ, বুধবার নবান্ন সভাঘরে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন বোর্ডের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন অন্যান্য মন্ত্রীরা। মমতা বৈঠকে বলেন, “অবাক হয়ে যাবেন, এমএসএমই সেক্টরে ১ লক্ষ ১৪ হাজার লাখ কোটি টাকা বরাদ্দ হয়েছে”। এই সূত্র ধরেই মমতা জানান যে আগামীদিনে ৪১ লক্ষ নতুন চাকরি দেওয়া হবে রাজ্যবাসীকে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১ কোটি মানুষের চাকরি হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এদিন মমতা জানান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কলকাতায় নিজেদের দফতর করছে। তা শহরের মুকুটে ‘নতুন পালক’ বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেও ৩০ হাজার মানুষের কাজ হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর ব্যাখ্যা, “শুধু সরকারি নয়, বেসরকারি ক্ষেত্রেও চাকরি হয়”।

শুধু তাই-ই নয়, আগামী ২১-২৩ নভেম্বর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজ্যে ৪-৫টি রোড শো করা হবে বলে জনান তিনি। রাজ্যের শিল্প ও ইকোনমিক করিডর নিয়ে যাতে প্রচার করা হয়, সেই দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজাকে।

RELATED Articles