ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ইতালির ১৫ পর্যটকের দেহে মিলল কোভিড-১৯

যত দিন যাচ্ছে, ততই করোনা-আতঙ্ক বাড়ছে ভারতে। এবার ইতালি থেকে আসা ১৫ জন পর্যটকের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। বুধবার সকালে এইমসের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। এর ফলে বর্তমানে ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১। পরিস্থিতি মোকাবিলায় এদিন সকালে ফের বৈঠকে বসেন স্বাস্থ্য অধিকর্তারা। একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে।

জানা গিয়েছে, গত মাসে ইতালি থেকে ২৩ জন পর্যটকের একটি দল ভারতে এসেছিল। দলটি রাজস্থানের বিভিন্ন জায়গা ঘুরে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি পৌঁছয়। সেখানেই ২৩ জনের মধ্যে ১৩ জনের দেহে কোভিড-১৯-এর হদিশ মেলে। তারপর তাঁদের গুরুগ্রামেই আইটিবিপি ক্যাম্পে রেখে চিকিৎসা শুরু করা হয়। অন্যদিকে, ওই দলের একজন রাজস্থানেই অসুস্থ হয়ে পড়ায় তিনি জয়পুরের সোয়াই মান সিং হাসাপাতালে ভর্তি হন। সেখানে তাঁর রক্ত পরীক্ষা করলে জানা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর স্ত্রীর দেহেও কোভিড-১৯ মিলেছে। বর্তমানে তাঁরা মান সিং হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন।

এদিকে, ইতালির পর্যটকের এই দলটি ইতিমধ্যে রাজস্থানের বিভিন্ন এলাকা ভ্রমণ করেছে। ফলে রাজস্থানের অনেকের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যার জেরে ঘুম ছুটেছে রাজস্থান প্রশাসনের।

উল্লেখ্য, মঙ্গলবারই ভারতের ৬ জনের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এছাড়া সন্দেহভাজনের তালিকায় রয়েছেন আরও কয়েকজন। এর উপর ইতালি থেকে আসা ১৫ জনের দেহে কোভিড-১৯ মেলায় আতঙ্ক বাড়ছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর