‘হেলমেট কই দাদা’? হেলমেটহীন পুলিশকে তাড়া করে ধরে ফেললেন দুই তরুণী, সাহস দেখে কুর্ণিশ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

‘ও দাদা, আপনার হেলমেট কোথায়’? পুলিশকর্মীদের দিকেই এমন প্রশ্ন ছুঁড়ে দিলেন দুই তরুণী। আর তাদের ভয়ে কার্যত বাইকের গতি বাড়িয়ে পালালেন পুলিশকর্মীরা। সাধারণত সাধারণ মানুষ পুলিশকে দেখলে ভয়ে পালায়। কিন্তু এ যেন উলাটপুরান। পুলিশ পালাচ্ছে দুই তরুণীর ভয়ে। এমন ভিডিও শেয়ার হতেই তুমুল ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

রাস্তায় কোনও বাইক বা স্কুটার আরোহীকে হেলমেট না পরা অবস্থায় দেখলেই ধরে পুলিশ। বেশ মোটা টাকার চালান কাটা হয় আরোহীদের থেকে। হ্যাঁ, সচেতনতা বাড়াতে তা অবশ্যই ভালো বিষয়। কিন্তু সেই আইন রক্ষকই যদি আইন ভঙ্গ করেন, তাহলে? সাধারণ মানুষের জন্য একরকম নিয়ম আর পুলিশের জন্য অন্য নিয়ম, এমনটা তো হতে পারে না, তাই না।

এমন ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গোবিন্দপুরম এলাকায়। গাজিয়াবাদ কমিশনারেটের দুই পুলিশকর্মীর ভিডিও ভাইরাল হয়েছে যাদের হেলমেটহীন অবস্থায় বাইকে দেখা গিয়েছে। হেলমেটহীন দুই পুলিশকর্মীকে গাজিয়াবাদ নম্বর UP14AG0799 নম্বরের এক সরকারি বাইকে দেখা যায়। ওই পুলিশের বাইকের পিছনে একটি স্কুটিতে চড়ে থাকা দুই তরুণীর মধ্যে একজন তাঁর মোবাইল ফোন দিয়ে তাঁদের একটি ভিডিও বানান। আর সেই ভিডিও বানানোর সময় তরুণীরা পুলিশকর্মীদের জিজ্ঞাসা করেন যে তাদের হেলমেট কোথায়? আর সেই প্রশ্নে বেশ লজ্জায় পড়ে যান পুলিশকর্মীরা।

https://twitter.com/Live_Hindustan/status/1648258693677428739?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1648258693677428739%7Ctwgr%5E4eaba4129473145a94f4363b4c575436a2e1016e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fnation-and-world%2Fvideo-of-girls-chasing-policemen-riding-motorcycle-without-helmets-goes-viral-31681830528998.html

তরুণীদের কথা শুনে নিজেদের ভুল ঢাকতে বাইকের গতি বাড়িয়ে দেন পুলিশকর্মী। কিন্তু ছাড়ার পাত্রী নন ওই দুই তরুণীও। তারাও বারবার আওয়াজ দিতে থাকেন পুলিশকর্মীদের হেলমেট না পরার জন্য। জিজ্ঞাসা করতে থাকেন, “আপনার হেলমেট কই দাদা”? শেষে বাইকের গতি আরও বাড়িয়ে চলে যান পুলিশকর্মীরা।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে গাজিয়াবাদ পুলিশ। মোটরসাইকেল চালানো পুলিশকর্মীদের উপর ১,০০০ টাকার একটি অনলাইন ই-চালান ধার্য করা হয় বলে জানা গিয়েছে।

আরও অন্যান্য খবর