‘এবার একটা সুস্থ প্রেম করতে চাই’, সায়ন্তর সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়েই প্রথমবার মুখ খুলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র

টেলিপাড়ায় এমন অনেক জুটি রয়েছে যারা টিভির পর্দার থেকে শুরু করে বাস্তব জীবনে প্রেম করেছেন। আরে এমন অনেক জুটি যারা বিয়ে পর্যন্ত করিয়েছেন আবার অনেকের প্রেম কিছুদিনেই ভেঙে গেছে। বর্তমানে সম্পর্ক ভাঙার খবর বারবার সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিছুদিন আগে অভিনেতা সায়ন্তর সঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কার প্রেম নিয়েও নানারকম জল্পনা উঠেছে।

সায়ন্ত এবং প্রিয়াঙ্কা দুজনেই টেলিপাড়ার জনপ্রিয় মুখ। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে তারা দুজন ভক্তদের বেশ জনপ্রিয় জুটিও হয়ে উঠেছিল কয়েকদিনের মধ্যে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খরকুটো থেকে তাদের দুজনের সম্পর্ক শুরু। তারপরেই একের পর এক ছবি একসঙ্গে দিতে দেখা যেত এই দুই তারকাকে। একে অপরের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ কয়েকবার ক্যামেরার সামনে কথা বলেছেন তারা। কিন্তু হঠাৎই সেই সম্পর্কে ভাঙ্গনের খবর ছড়িয়ে পড়েছিল চারিদিকে।

তবে এতদিন ব্রেকআপের কথা শুনে এড়িয়ে যাচ্ছিলেন দুজনেই। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে নিজের প্রেম জীবনের সমস্যার নিয়ে কথা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। এদিন নিজের মায়ের সঙ্গে খেলতে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই রচনার প্রশ্নেই নিজের প্রেম জীবনের কথা তুলে ধরেন সকলের সামনে। প্রথমেই নিজেকে সিঙ্গেল দাবি করেন তিনি। আর তখন রচনা বলেন, ‘কিছুদিন আগেও তো একজন ছিল?’ আর তাতে প্রিয়াঙ্কার উত্তর ‘এবার একটা সুস্থ প্রেম করতে চাই’।

প্রিয়াঙ্কা জানান, ‘এর আগে একজন ছিল যে দু মিনিট পরপর ফোন করে জানতে চাইত বাবু খেয়েছো, বাবু কী করছো। একটা বড় সিন আছে, প্রস্তুতি নিচ্ছি, ও মা ফোন করে বলছে, ‘বাবু তুমি আমায় ফোন করলে না তো’! এরপর আরেকটা প্রেম করলাম সে আবার গায়েব হয়ে যায় দিনের পর দিন। জানিই না কোথায় আছে। কী করছে। আমি ফোন করছি পাত্তা নেই। এবার ঠিক করেছি যদি প্রেম করি, বিয়ে করি তাহলে সুস্থ-স্বাভাবিক মানুষের সঙ্গে করব। অসুস্থ প্রেম আর করব না।’

প্রসঙ্গত এই কথার দ্বারা অভিনেত্রী যে কোন ধরনের প্রেমিক বোঝাতে চাইলেন সায়ন্তকে তা বোঝা যায়নি। তবে তাদের মধ্যের সম্পর্কে যে ভাঙ্গন ধরেছে তার স্পষ্ট। প্রসঙ্গত দুই অভিনেতা অভিনেত্রী দুজনেই বেশ জনপ্রিয় টেলিপাড়ায়। প্রিয়াঙ্কাকে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতেও দেখা গেছে তাই তাদের ভক্তরা এই খবর শুনে খুব একটা খুশি হবেন বলে মনে হয় না।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles