আসছে নতুন ধারাবাহিক তুঁতে! পর্দার খুকুমণি আর সান্টুকে একসঙ্গে দেখে বেজায় খুশি ভক্তরা, কোন ধারাবাহিকের সময় আসতে চলেছে এটি তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা

জল্পনা ছিল অনেকদিন ধরেই যে আবার একবার টিভির পর্দায় ফিরতে চলেছেন সকলের প্রিয় খুকুমণি অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। আর তার বিপরীতে দেখা যেতে চলেছে খেলাঘরের সান্টু অর্থাৎ অভিনেতা সৈয়দ আরফিনকে। তবে এই ধারাবাহিক যে স্টার জলসায় আসতে চলেছে সেই খবরও বেশ পুরনো। কিন্তু প্রোমো কবে আসবে সেই নিয়ে নানান জল্পনা ছিল। এবার সেই সকল জল্পনা শেষ করে আজই নতুন ধারাবাহিকের প্রোমো সামনে এলো।

স্টার জলসার অফিসার সোশ্যাল মিডিয়া পেজে নতুন ধারাবাহিক ‘তুঁতে’র প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে একটি গ্রামে যেখানে বেশিরভাগ লোকই তাঁত বনে আর তাদের মধ্যে যার হাতের জাদুতে জামা কাপড় সবকিছুই সুন্দর হয়ে ওঠে তার নাম হলো তুলতে যে ওই গ্রামেরই মেয়ে।

দেখা যাচ্ছে সে গ্রামের সকলেরই খুব প্রিয়। যার হাতে জাদুতে পুরনো জামা কাপড় থেকে শুরু করে নতুন সবকিছুই সুন্দর করে আবার গড়ে ওঠে। তার ইচ্ছা একদিন বড় ডিজাইনার হওয়ার। কিন্তু সেই স্বপ্ন তাকে এক বড়লোক বাড়ির কাজের লোক বানিয়ে দেয়। তারপরেই দেখা যায় প্রমোতে এক বড়লোক বাড়ির বউ তার বাড়ির লোককে তাকে এক বছরের কাজ করানোর জন্য টাকা দেয়।

এরপর সে যখন চোখে অনেক স্বপ্ন নিয়ে শহরে আসে একজন ডিজাইনার হওয়ার জন্য এসে দেখে বড়লোক বাড়ির কাজের লোক হিসেবে তাকে আনা হয়েছে। সে কাজের লোক বলে তার ডিজাইনার হওয়ার স্বপ্ন নিয়ে যখন সকলে মজা করতে থাকে তখনই নায়ক এসে বলে যে সে কাজের লোক বলে কি তার কোন স্বপ্ন থাকতে পারে না! এই ভিডিওর সামনে আসতেই দর্শকদের প্রতিক্রিয়া বেশ ভালো।

অনেকের মতে একটা সুন্দর প্রোমো নিয়ে এই ধারাবাহিক এসেছে আর সেই সঙ্গে প্রত্যেকের লুক ও খুব সুন্দর। তবে এখনো পর্যন্ত জানা যায়নি এই ধারাবাহিক কোন সময় আসতে চলেছে তবে জল্পনা রয়েছে প্রাইম টাইমেই দেওয়া হবে এই নতুন ধারাবাহিককে। তবে নিজেদের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের আবার একবার টিভির পর্দায় ফিরতে দেখে বেজায় খুশি ভক্তরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles