দারুণ কামব্যাক Nokia-র, দারুণ ব্যাটারি ও ক্যামেরার ফোন আসছে খুব তাড়াতাড়ি, জোর টক্কর দেবে iPhone-কেও

Nokia-এর ফোন নিয়ে গ্রাহকদের মনে কোনও সময়ই সেরকম সংশয় থাকে না। সেই কারণে এই কোম্পানির নতুন Nokia Magic Max ফোনের জন্য অপেক্ষা করছেন গ্রাহকরা। এরই মধ্যে শোনা গেল আরও একটি দুর্ধর্ষ স্মার্টফোন আনতে চলেছে এই সংস্থা যার নাম Nokia Play 2 Max 2023। শোনা যাচ্ছে এই ফোন টক্কর দিতে পারে iPhone-কেও।

ডিসপ্লে আর অপারেটিং সিস্টেম কেমন Nokia Play 2 Max 2023 ফোনের?

Nokia Play 2 Max 2023 ফোনে ৬.৭ ইঞ্চির ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে থাকতে পরে। এই ডিসপ্লেটি কর্নিং গোরিলা গ্লাস ৭ দ্বারা সুরক্ষিত হবে, যা ফোনের স্ক্রিন সবসময় স্বচ্ছ এবং স্ক্র্যাচ মুক্ত রাখতে সাহায্য করবে। শক্তিশালী    কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৬ প্লাস প্রসেসরের সাহায্যে চালিত হবে এই ফোন। সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম রয়েছে এই ফোনে যা ইউজার ফ্রেন্ডলি অভিজ্ঞতা দেবে গ্রাহকদের।

কেমন ব্যাটারি ব্যাকআপ থাকবে এই ফোনের?

এই Nokia Play 2 Max 2023 ফোনে থাকছে একটি ৮০০০ মেগাহার্টজ নন-রিমুভেবল ব্যাটারি, যা মাল্টিটাস্কিংয়ের জন্য এই ফোনটিকে লং-লাস্টিং পাওয়ার দিতে সাহায্য করবে। ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে এই ফোনে। এই ফোনে রয়েছে দুর্দান্ত ক্যামেরা সেটআপ। কোয়াড ক্যামেরা সিস্টেমের এই ফোনে থাকছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেকেন্ডারি হিসেবেও থাকছে একটি ১০৮ মেগাপিক্সেল সেন্সর। অন্যান্য গৌণ ক্যামেরাগুলির মধ্যে থাকছে ৩২ মেগাপিক্সেল ও ১৬ মেগাপিক্সেলের দুটি অতিরিক্ত সেন্সর। ফোনের সামনে থাকছে আরও দুটি ক্যামেরা, যার একটি ৬৪ মেগাপিক্সেল Google AI লেন্স আর অন্যটি ২০ মেগাপিক্সেলের।

স্টোরেজের দিক থেকে কেমন এই Nokia Play 2 Max 2023?

র‍্যাম ও স্টোরেজের দিক থেকে Nokia Play 2 Max 2023 এর কোনও বিকল্প হতে পারে না। ১০ জিবি, ১২জিবি ও ১৬ জিবি-র দারুণ র‍্যাম মিলবে এই ফোনে। ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি-র অপশন। স্টোরেজ আরও বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড ব্যবহারের বাড়তি সুবিধাও থাকবে এই ফোনে।

কত দাম হতে পারে এই Nokia Play 2 Max 2023-এর?

চলতি বছরের শেষেই ভারতে লঞ্চ হতে পারে এই Nokia Play 2 Max 2023 ফোনটি। ভারত সহ বিশ্বের অন্যান্য প্রান্তেও লঞ্চ করা হবে এই ফোন। তবে এই ফোনের দাম কত হতে পারে, তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছে। ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের ধারণা, Nokia-র এই ফোনটির দাম ভারতে ৩৬,৪০০ টাকায় মিলতে পারে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর