Airtel Family Recharge Plan: গোটা পরিবারের মিলে রিচার্জ করুন একটাই প্ল্যান, মাসিক খরচ মাত্র ৫৯৯ টাকা

মাসের শেষে বা শুরুতে অন্যান্য খরচের মতো ফোনের রিচার্জ বেশ চিন্তার একটি খরচ বৈ কী। ফোনের রিচার্জ করতে গিয়ে বেশ অনেকগুলো টাকা বেরিয়ে যায়। আবার পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে রিচার্জের টাকার পরিমাণও বাড়ে। এবার Airtel নিয়ে এল গোটা পরিবারের জন্য একটাই রিচার্জ প্ল্যান। এই রিচার্জের ফলে গোটা পরিবারই সমস্ত সুবিধা ভোগ করতে পারবে আর খরচও কমে যাবে অনেকটা। এয়ারটেলের তরফে ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান আনা হয়েছে। যার খরচ ৫৯৯ টাকা, ৯৯৯ টাকা এবং ১৪৯৯ টাকা।

এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানে কি কি সুবিধা মিলবে, দেখে নেওয়া যাক-

599 টাকার রিচার্জ প্ল্যান

এই রিচার্জে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং, ১০৫ জিবি ডেটা। এর মধ্যে ৭৫ জিবি ডেটা প্রাইমারি ইউজার ও ৩০ জিবি ডেটা সেকেন্ডারি ইউজারকে দেওয়া হবে। সর্বোচ্চ ২০০ জিবি পর্যন্ত ডেটা রোল ওভার-এর সুবিধা পাওয়া যাবে। এর সঙ্গে মিলবে প্রতিদিন ১০০টি এসএমএস এবং জনপ্রিয় দুই ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম এবং ডিজনি+হটস্টারের ৬ মাসের সাবস্ক্রিপশন।

৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান

এই রিচার্জ প্ল্যানে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং, ১৯০ জিবি ডেটা (১০০ জিবি প্রাইমারি ইউজার ও ৯০ জিবি সেকেন্ডারি ইউজার) ও দৈনিক ১০০টি SMS। এই প্ল্যানেও ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম ও ডিজনি+হটস্টারের সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

১১৯৯ টাকার রিচার্জ প্ল্যান

এই রিচার্জ প্ল্যানে মোট ২৪০ জিবি ডেটা (প্রাইমারি ১৫০ জিবি এবং সেকেন্ডারি ৩০ জিবি), আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস এর সুবিধা দেওয়া হয়েছে। এতে অ্যামাজন প্রাইম এবং ডিজনি+হটস্টারের পাশাপাশি অতিরিক্ত ভাবে নেটফ্লিক্সের বেসিক সাবস্ক্রিপশনও বিনামূল্যে পাওয়া যাবে।

১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান

এই প্ল্যানে পরিবারের ৫ জন সদস্য যুক্ত হতে পারবেন। এতেও আনলিমিটেড ভয়েস কলিং, ৩২০ জিবি ডেটা, দৈনিক ১০০টি এসএমএস এবং উক্ত ওটিটি প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর