তৃণমূল নেতার ভাইপোকে গুলি করে খু’ন, গুরুতর আহত আরও ২, নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্য কিছু? উত্তেজনা নদিয়ায়

ফের রাজ্যে ঘটল শুটআউটের ঘটনা। তৃণমূল নেতার ভাইপোকে গুলি করে খু’ন করার অভিযোগ উঠল তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। এরই সঙ্গে আহত তৃণমূল নেতা-সহ ২। আক্রান্তদের দাবী, এই ঘটনায় নেপথ্যে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে নদিয়ায়। জানা গিয়েছে, নদিয়ার নাকাশিপাড়ার ধাপারিয়া গ্রামের বাসিন্দা মোহতালি দফাদার। তিনি এলাকায় তৃণমূলের বুথ সভাপতি বলেই পরিচিত।

অভিযোগ, বুধবার সকালে ওই তৃণমূল নেতার বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত হন মোহতালি দফাদার, তাঁর ছেলে সামজ্জি দফাদার ও ভাইপো মতিয়াজুল দফাদার।

তাদের সকলকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক মোহতালি দফাদারের ভাইপোকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আক্রান্তদের পরিবারের দাবী, তৃণমূল কর্মীদের একাংশই এই হামলা চালিয়েছে। তারা জানান, পঞ্চায়েত ভোটের পর থেকেই আক্রান্তদের পরিবারের বিরুদ্ধে কংগ্রেসকে সহযোগিতা করার অভিযোগ তোলা হয় শাসকদলের একাংশের তরফে। সেই কারণেই এই হামলা বলে দাবী তাদের। তবে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসকদলের তরফে।

RELATED Articles