দেশবাসীকে 2G থেকে 4G-তে আনতে এক দারুণ উদ্যোগ নিল মুকেশ আম্বানির সংস্থা Jio। সেই কারণেই এবার নতুন ফোন লঞ্চ করল Jio। নাম JioBharat 4G। অত্যন্ত কম দামের এই ফোনের জেরে এখন সকলের হাতে হাতে ঘুরবে 4G ইন্টারনেট কানেকশন।
কী কী ফিচার্স রয়েছে এই ফোনে?
- এই JioBharat 4G ফোনটি আসলে একটি ফিচার ফোন। এতে রয়েছে ১.৭৭ ইঞ্চির TFT ডিসপ্লে।
- রয়েছে LED ফ্ল্যাশ সহযোগে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা।
- এই ফোনে থাকছে অত্যন্ত শক্তিশালী একটি ১০০০ মেগাহার্টজের ব্যাটারি, যা এক চার্জে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।
- এই ফোনে মোট ২৩টি ভারতীয় ভাষা সাপোর্ট করে।
- এই ফোনের সবথেকে বড় বিশেষত্ব হল, এই ফোন থেকে JioPay ব্যবহার করে আপনি টাকা পাঠাতে পারবেন, নিজেও কারও কাছ থেকে টাকা পেতে পারবেন।
- কেবল Jio SIM কার্ডই ব্যবহার করা যাবে ফোনটিতে।
- এই ফোনে ইয়ারফোনের সঙ্গে কানেক্ট করার জন্য JioBharat 4G ফোনে রয়েছে ৩.৫mm অডিও জ্যাক।
- ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা।
- রিয়েচগে টর্চ থেকে শুরু করে এফএম রেডিও পর্যন্ত একাধিক জরুরি ফিচার্স রয়েছে ফোনটিতে।
- মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজও আপনি বাড়িয়ে নিতে পারবেন।
- Jio Bharat একটি Jio SIM লকড্ ফোন। এর অর্থ হল আপনাকে এই ফোন ব্যবহারের আগে একটি Jio SIM কার্ড ইনসার্ট করতে হবে।
- এই ফোনটি পাওয়া যাচ্ছে মোট দুটি সিরিজ়ে- JioBharat V2 এবং JioBharat K1 Karbonn।
আর কী কী বৈশিষ্ট্য রয়েছে এই ফোনে?
এই ফোনে একাধিক প্রি-লোডেড অ্যাপস রয়েছে, যার মধ্যে বেশির ভাগই Jio Apps। গুরুত্বপূর্ণ অ্যাপের মধ্যে রয়েছে JioTV, JioCinema এবং JioMusic। যারা এই ফোন কিনবেন, তাদের জন্য দুটি রিচার্জ প্ল্যান রয়েছে। সেই JioBharat Plan দুটির খরচ 123 টাকা এবং 1234 টাকা। এদের মধ্যে 1234 টাকা প্ল্যানটি হল একটি বার্ষিক প্ল্যান।
কোথা থেকে কেনা যাবে এই ফোন?
যারা সস্তায় 4G মোবাইল কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই JioBharat 4G ফোনটি দুর্দান্ত অপশন হতে পারে। যারা এই মুহূর্তে নিজেদের 2G থেকে 4G-তে আপগ্রেড করিয়ে নিতে চাইছেন, তাদের জন্যও এই ফোনের বিকল্প নেই। প্রাথমিক ভাবে কিছু রিটেল দোকানেই পাওয়া যাচ্ছিল এই ফোনটি। তবে এখন এই ফিজ়িক্যাল কিপ্যাডের ফিচার ফোনটি অ্যামাজ়ন থেকেও কিনতে পারবেন গ্রাহকরা।





