গ্রামের ভিতর ঢুকে পড়ল চিতাবাঘ, ভয় না পেয়ে সেই বাঘের পিঠে চেপেই সেলফি স্থানীয়দের, ভিডিও দেখে হতবাক নেটপাড়া

বাঘকে সামনে থেকে দেখেই আত্মারাম খাঁচা হয়ে যায় মানুষের। সেই কারণেই আমাদের দেশে বনবিবি বা দক্ষিণ রায়ের পুজো করা হয়। কিন্তু সেই দোর্দণ্ডপ্রতাপ পশুর পিঠে চেপেই সেলফি তুললেন গ্রামবাসীরা। আর তা দেখে তাজ্জব নেটিজেনরা।

কী ঘটেছে ঘটনাটি?

এমন কাণ্ড ঘটেছে গত মঙ্গলবার মধ্যপ্রদেশে দেওয়াস জেলায়। কালী সিন্ধ নদীর ধারের একটি গ্রামে জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল একটি চিতাবাঘ। তাকে দেখতে ভিড় জমান স্থানীয় মানুষ। বাঘের হাঁটাচলা দেখেই বোঝা যাচ্ছিল সে রীতিমতো অসুস্থ। শুরুতে ভয়ে ভয়ে দূরেই ছিল কৌতূহলী জনতা। তবে বিপদের সম্ভাবনা নেই বুঝতেই ধীরে ধীরে কাছে এগোন অনেকে। এরপর চিতাবাঘটিকে ঘিরে আজব সব কাণ্ড ঘটতে দেখা যায়।

এমন সুযোগ হাতছাড়া করে নি সোশ্যাল মিডিয়ায় আসক্ত তরুণ প্রজন্ম। বাঘের সঙ্গে সেলফি তোলা শুরু করেন তারা। একজন তো আবার বাঘের পিঠে চেপে বসে ছবি তোলেন। আর অসহায় সেই চিতা এর কোনও প্রতিবাদই করতে পারে নি। এমন হিংস্র প্রাণীর এমন অবস্থা দেখে বেশ হতবাকই হন নেটিজেনরা।

https://twitter.com/UpendrraRai/status/1696774866668831156?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1696774866668831156%7Ctwgr%5Ec34c42c91308588cf7c452dd3bd37821157b6511%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Foffbeat%2Fvillagers-manhandle-leopard-take-selfies-in-madhya-pradesh%2F

দেরিতে হলেও খবর পায় দেওয়াস জেলার বন বিভাগ। সন্ধ্যে নাগাদ ঘটনাস্থলে পৌঁছে ওই অসুস্থ বাঘকে উদ্ধার করে তারা। বন বিভাগের কর্মীরা জানিয়েছেন যে বাঘটির কোনও আঘাত লাগে নি। হয়ত অসুস্থ হওয়ায় খাবারের খোঁজে জঙ্গলের বাইরে বেরিয়ে এসেছিল সে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর