সুরাপ্রেমীদের জন্য সুখবর! পুজোতে থাকছে না কোনও ‘ড্রাই ডে’, এই নিয়ে শুরু রাজনৈতিক কচকচানি

কিছুদিন আগে একটা জল্পনা তৈরি হয়েছিল বটে। তবে তা সত্যি হল না। এবছরও পুজোতে থাকছে না কোনও ‘ড্রাই ডে’। প্রতিদিনই খোলা থাকবে ম’দের দোকান। বিগত কয়েক বছর ধরে এমন রীতিই চলে আসছে বাংলায়। আর সরকারের এই সিদ্ধান্তের ফলে সুরাপ্রেমীরা বেশ খুশি। তবে এই নিয়ে রাজনৈতিক দ্বন্দ্বের অন্ত নেই।

পুজোতে সবদিনই ম’দের দোকান খুলে রাখার সিদ্ধান্তে রাজ্যকে তোপ দেগেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন, “বাংলায় এই কালচার আগে ছিল না”। এদিকে আবার অসম সরকারও পুজোতে ড্রাই ডে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবার পড়শি রাজ্যে বিজেপি সরকারের এমন সিদ্ধান্তের কথা তুলে ধরে শুভেন্দুকে একহাত নিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

কী বললেন কুণাল?

এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, “দুর্গাপুজোয় বাংলায় ড্রাই ডে না থাকা নিয়ে শুভেন্দু অধিকারী মেলোড্রামা করেছেন। কিন্তু হিমন্ত বিশ্বশর্মা ড্রাই ডে রাখার সমস্যা নিয়ে যে বিবৃতি দিচ্ছেন, তা শুভেন্দুর অবস্থানের থেকে বহু দূরে”।

কিছুদিন আগে পুজোর সময় ‘ড্রাই ডে’ না থাকা নিয়ে শুভেন্দু বলেছিলেন, “ব্রিটিশরা এমন করেনি”। শাসক শিবিরকে খোঁচা দিয়ে তিনি বলেছিলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে তৃণমূলই প্রথম এই ‘কালচার’ শুরু করেছে। সরকারকে খোঁচা দিয়ে তিনি আরও বলেছিলেন, “সরকারের কোষাগার শূন্য। তাই এভাবে যুব সমাজকে সর্বস্বান্ত করে সরকার কোষাগার ভরাতে চাইছে”।

প্রসঙ্গত, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও এই বছর ঘোষণা করেছেন যে সে রাজ্যে পুজোর সময় কোনও ড্রাই ডে থাকবে না। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, উৎসবের সময় ম’দ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করলে কালোবাজারি বেড়ে যেতে পারে। বিজেপি শাসিত এই সরকারের সিদ্ধান্তের কথা তুলে ধরেই শুভেন্দুকে শানালেন কুণাল। 

আরও অন্যান্য খবর