কন্যাসন্তানের নাম রাখুন দেবী দুর্গার এই শুভ ও আধুনিক নামে, সারাজীবন মায়ের আশীর্বাদ বজায় থাকবে আপনার সন্তানের উপর

শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। আজ মহাসপ্তমী। সনাতন ধর্মাবলম্বীদের কাছে মা দুর্গা আদিশক্তি। শুদ্ধতম ও পবিত্রতম শক্তির উত্‍স্য তিনি। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন দেবী দুর্গা। অনেকেই নিজের কন্যা সন্তানের নাম আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার নামে রাখতে পছন্দ করেন। দেবীর নামে নাম রাখলে সেই সন্তানের উপর দুর্গার আশীর্বাদ সারাজীবন বজায় থাকবে মনে করা হয়।

হিন্দু পুরাণ অনুযায়ী, দেবী দুর্গার ১০০৮ টি নাম। এর মধ্যে কন্য়া সন্তানের নাম হিসেবে মানানসই ও জনপ্রিয় বেশ কয়েকটি নাম ও তার অর্থ তুলে ধরা হল এখানে। আপনার আদরের মেয়ের জন্য মা দুর্গার নাম রাখতে চাইলে এই তালিকা থেকে জ কোনও একটি নাম বেছে নিতেই পারেন আপনি।

দুর্গার নামনামের অর্থ
আদ্যাপ্রথমা, আদিশক্তি, ধরিত্রীপ্রথমা, আদিশক্তি, ধরিত্রী
অনিকাদেবীর সৌন্দর্য ও বুদ্ধিকে ফুটিয়ে তোলে এই রূপ
আর্যাদেবীর দয়াময়ী রূপ
ঐশানীশক্তিরূপিনী
ভার্গবীদুর্গার সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় রূপ
বরুণীদুর্গার অপর নাম
ভবানীশিব-পত্নী পার্বতীর অপর নাম
চিত্তরূপাদেবী পার্বতীর মতো চিন্তাভাবনা যাঁর
ভাব্যাপার্বতীর মতো যিনি রূপবতী ও গুণবতী
চণ্ডিকাসংহাররূপিনী দেবী
গৌরীদেবী দুর্গার মতো গৌরবর্ণ যাঁর
দেবেশীসব দেবতাদের প্রধান
এশাপার্বতীর শুদ্ধতম রূপ
জয়ললিতাদুর্গার আরেক নাম, জয়ী হওয়ার জন্য যাঁর জন্ম
গায়ত্রীপার্বতীর আরেক রূপ, যাকে সকল বেদের মা বলে মনে করা হয়
হিমানীহিমবাহের মতো সুন্দর ও পবিত্র যে দেবী
ইশাযিনি সবাইকে রক্ষা করেন
ক্রিয়াধর্মীয় কাজ
কলাবতীদুর্গার শিল্পীসত্ত্বা
কৌশিকীদুর্গার আরেক রূপ
নিরঞ্জনাদুর্গার আরেক নাম, পূর্ণিমা রাতে নদীও বোঝায়
মহামায়াদুর্গার আরেক নাম
মহাশ্বেতাশক্তিরূপিনী দুর্গা
রিমাশক্তিরূপিনী দুর্গা
রত্নপ্রিয়াদুর্গার আরেক নাম, যিনি গয়না ভালোবাসেন
শম্ভাবীশম্ভু অর্থাত্‍ মহাদেবের স্ত্রী
শর্বাণীদুর্গার আরেক নাম
সৌম্যাদুর্গার নাম হিসেবে দক্ষিণ ভারতে অত্যন্ত জনপ্রিয়
স্তুতিদুর্গার প্রশংসা
তোষানীদুর্গার আকর্ষণীয় রূপ
তনভিদুর্গার অন্য নাম, অর্থ সুন্দর
উমাজ্ঞানরূপিনী দুর্গা
ত্রিনেত্রাদেবীর তৃতীয় নয়ন
বরুনিকাবৃষ্টির দেবী

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর