‘ম্যাডাম তো প্রথম থেকেই মিষ্টি’, দাদাগিরির মঞ্চে ডোনার সঙ্গে প্রেম নিয়ে প্রশ্নে ছক্কা হাঁকালেন সৌরভ

খেলার মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরির কথা সকলের জানা। তবে ব্যক্তিজীবনে দাদা বেশ প্রেমিক মানুষ, তা ক’জন জানেন। যদিও সৌরভ ও ডোনার প্রেম কাহিনী অল্পবিস্তর সকলেরই জানা। পাশের বাড়ির মেয়ের সঙ্গে প্রেম, লুকিয়ে বিয়ে আর সেখান থেকে দাম্পত্য জীবনের ২৭টা বছর পার। সব মিলিয়ে সৌরভের প্রেমিকের দিকটা কিন্তু ধরা পড়েছে বারবার।

সম্প্রতি শুরু হয়েছে জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’র নতুন সিজন। অন্যান্য বারের মতো এই সিজনেও উঠে আসছে সৌরভ ও ডোনার প্রেমের নানান কাহিনী। তাদের দু’জনের খুনসুটির সম্পর্ক বারবার দেখেছে দর্শক। ডোনা শো-তে সশরীরে উপস্থিত না থাকলেও, সৌরভের মুখে ডোনার নানান প্রসঙ্গ যেন তাঁকে দাদাগিরির মঞ্চেই উপস্থিত রাখে।

কিছুদিন আগেই দাদাগিরি খেলতে এসেছিল জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’র তারকারা। সেখানে রুচিরা নামের এক চরিত্র সৌরভ ও ডোনার প্রেম কাহিনী নিয়ে প্রশ্ন করেন সৌরভকে। আর অন্যান্যবারের মতো এবারও সেই প্রশ্নে বলে বলে ছক্কা হাঁকালেন দাদা।

পর্ণার বান্ধবী তথা চয়নের প্রেমিকা রুচিরা ওরফে অভিনেত্রী সৌমি চক্রবর্তী সৌরভকে প্রশ্ন করেন, “তোমার জীবনে এমন কোনও (লাভ) স্টোরি আছে, যেটা প্রথমে ছিল তেঁতো তারপর আস্তে আস্তে মিষ্টি হয়েছে”। প্রশ্ন শুনে বেশ লাজুক হেসেই সৌরভ উত্তর দিলেন, “পার্সোনাল লাইফে তো এমন কোনও স্টোরি নেই। ম্যাডাম প্রথম থেকেই মিষ্টি”। প্রকাশ্যে ডোনাকে যে সৌরভ ‘ম্যাডাম’ বলেই সম্বোধন করেন, এ কথা কারুর অজানা নয়। আবার ডোনা সৌরভকে ডাকেন ‘দাদা’ বলে। 

 

View this post on Instagram

 

A post shared by sana Ganguly fc (@sana__ganguly_)

মাঠের লড়াকু সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু মনেপ্রাণে প্রেমিক মানুষ। কিশোর বয়সে পাশের বাড়ির মেয়ে ডোনার সঙ্গে প্রেম। তখন দুই পরিবারের মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না। সকলকে লুকিয়েই ১৯৯৬ সালে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন সৌরভ ও ডোনা। এক বছরের মধ্যে জানাজানি হয়ে যায় সবটা। এরপর সামাজিক রীতি মেনে বিয়ে হয় তাদের। সেই দাম্পত্য জীবনের ২৭ বছর পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও তাদের প্রেমকাহিনী লোকমুখে চর্চিত।

RELATED Articles