বর্তমানে নানান টেলিকম সংস্থাগুলিই নিজেদের রিচার্জ প্ল্যানের সঙ্গে একাধিক OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও যুক্ত করেছে। এই দৌড়ে এবার পিছিয়ে নেই BSNLও। এই সংস্থার গ্রাহকরা প্রতি মাসে মাত্র ২৪৯ টাকা খরচ করে প্রতিটা ওটিটি প্যাকেরই সুবিধা নিতে পারেন।
তবে এবার এই খরচ আরও কিছুটা কমে গেল। যত কম খরচের প্ল্যান হবে তার বেনিফিটস ততটাই কম হবে। BSNL ব্যবহারকারীরা মোট তিনটি OTT সাবস্ক্রিপশন প্ল্যান পেয়ে যাবেন। সেই প্ল্যানগুলি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক-
BSNL সিনেমা প্লাস প্ল্যান
মোট তিনটি সিনেমা প্লাস প্ল্যান রয়েছে BSNL-র। সেই প্ল্যানগুলি হল যথাক্রমে ৪৯ টাকা, ১৯৯ টাকা ও ২৪৯ টাকা।
- এদের মধ্যে সবথেকে কম খরচের প্ল্যান অর্থাৎ ৪৯ টাকার প্ল্যানে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশনের পাবেন গ্রাহকরা। এই প্ল্যাটফর্মগুলি হল- Lionsgate, ShemarooMe, Hungama এবং EpicON।
- ১৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে ব্যবহারকারীরা ZEE5, SonyLIV, YuppTV এবং Disney+ Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
- আর গ্রাহকরা যদি ২৪৯ টাকার প্ল্যানে ব্যবহার করেন, তাহলে তারা সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে পারবেন ZEE5 প্রিমিয়াম, SonyLIV প্রিমিয়াম, YuppTV, Shemaroo, Hungama, Lionsgate এবং Disney+ Hotstar।
তবে বলে রাখা ভালো, BSNL-এর সিনেমা প্লাস প্ল্যানগুলি তখনই ভালোভাবে কাজ করবে যদি গ্রাহকরা ফাইবার কানেকশন ব্যবহার করবেন। ফাইবার কানেকশনের সঙ্গে গ্রাহকের রেজিস্টার করা মোবাইলের নম্বরের সঙ্গেই এই প্ল্যানগুলি অ্যাক্টিভ করা হবে। গ্রাহকরা যদি চান, তাহলে টিভি, মোবাইলে সহ অন্যান্য ডিভাইস থেকে এই সব ওটিটি প্ল্যাটফর্মগুলির সুবিধা পেতে পারেন।






