রামপুরহাটের দখলবাটি এলাকার ৮২ এবং ৮৩ নম্বর বুথের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এখনও অব্যাহত। অভিযোগ এসেছিল যে কিছু তৃণমূল কর্মীরা এই দুই বুথে বিজেপি সমর্থক এবং সাধারণ ভোটারদের ভোট দিতে বাঁধা দান করছে৷ এরপরই উত্তেজনা ছড়ায় সেই দুই বুথে।
খবর পেয়ে ঘটনাস্থলে আগে কেন্দ্রীয় বাহিনী পৌঁছালেও, তার ঠিক পেছোন পেছোনই সেখানে হাজির হন রামপুরহাট থানার IC । এরপর সেখানেই বচসা বাঁধে রামপুরহাট থানার IC এবং কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিকের সঙ্গে৷ বচসায় রামপুরহাট থানার IC কে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককে রীতিমতো বকা ঝকা করতে৷
তাকে রামপুরহাট থানার IC বলেন যে, “একদম বেশি বকবেন না আপনি”। এরপর তাঁর জাবাব দিয়ে কেন্দ্রীয় আধিকারিক জানান যে তাঁরা IC এর পূর্বেই এই স্থানে এসেছেন৷ এরপর যদিও কেন্দ্রীয় বাহিনীকে ভোট চত্বর থেকে বেড় করে দেয় রামপুরহাট থানার IC । এই মুহূর্তে মোটামুটি সঠিক ভাবেই ভোটগ্রহণ চলছে এই দুটি বুথে৷
Khabor24x7
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - [email protected]
আরও পড়ুনআরও অন্যান্য খবর