নতুন বছরে নতুন গাড়ি কেনার পরিকল্পনা? দেখে নিন ৮ লাখের কম দামে ৮টি দুর্দান্ত মাইলেজের গাড়ির খোঁজ

সামনেই আসছে নতুন বছরে। অনেকেই হয়ত নতুন বছরে নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন। গাড়ি কিনতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরগুলি দেখা উচিত, তা হল- গাড়ির মাইলেজ, কমফোর্ট, পারফরম্যান্স ও ফিচার্স। আর দাম তো অবশ্যই উল্লেখ্য।

তবে অনেকের ধারণা দারুণ ফিচার্স ও মাইলজের গাড়ি কিনতে গেলে অনেক টাকা খরচ। কথাটা খুব একটা ভুল না হলেও এখন কিন্তু বাজেটের মধ্যেই খুব ভালো মাইলেজ ও ফিচার্সের গাড়ি পাওয়া যায়।

কম বাজেটের মধ্যে কী কী গাড়ি রয়েছে?

৮ লক্ষ টাকার মধ্যে সবথেকে বেশি আধিপত্য হল Maruti-র। একাধিক পেট্রল চালিত ও CNG গাড়ি এই সংস্থার। নিত্য যাতায়াতের জন্য এই গাড়ির জুড়ি মেলা ভার।

এই তালিকায় প্রথমেই রয়েছে Maruti Suzuki Celerio।মএই গাড়ির পেট্রল ম্যানুয়াল ভেরিয়েন্টের মাইলেজ প্রতি লিটারে ২৫.১৭ কিলোমিটার। AMT ভেরিয়েন্টের মাইলেজ প্রতি লিটারে ২৬.২৩ কিলোমিটার। CNG ভেরিয়েন্টের মাইলেজ প্রতি লিটারে ৩৪.৪৩ কিলোমিটার।

দ্বিতীয় গাড়িটি হল Tata Altroz। ভারতে সবথেকে সস্তা ডিজেল গাড়ি। আপনি যদি দারুণ জ্বালানি দক্ষতার জন্য ডিজেল গাড়ি কিনতে চান তাহলে এটি ভালো বিকল্প হতে পারে। ডিজেলের পাশাপাশি CNG-তেও পাওয়া যায় এই চার চাকা।

এছাড়াও তালিকায় রয়েছে Renault Kwid। এই গাড়ির পেট্রল ম্যানুয়াল ভেরিয়েন্টের মাইলেজ প্রতি লিটারে ২২.৩ কিলোমিটার এবং পেট্রল অটোমেটিক ভেরিয়েন্টের মাইলেজ প্রতি লিটারে ২১.৪৬ কিলোমিটার।

৮ লাখ টাকার নীচে ৮টি দুর্দান্ত মাইলেজের গাড়ির তালিকা  

গাড়ির নামমাইলেজদাম
Maruti Celerio২৫.১৭ কিলোমিটার৫.৩৭ – ৭.১৪ লক্ষ টাকা
Maruti WagonR২৪.৩৫ কিলোমিটার৫.৫৫ লক্ষ টাকা
Maruti S-Presso২৪.১২ কিলোমিটার৪.২৬ লক্ষ টাকা
Maruti Alto K-10২৪.৩৯ কিলোমিটার৩.৯৯ লক্ষ টাকা
Tata Altroz২৩.৬৪ কিলোমিটার৬.৬০ লক্ষ টাকা
Maruti Dzire২২.৪১ কিলোমিটার৬.৫২ লক্ষ টাকা
Maruti Swift২২.৫৬ কিলোমিটার৫.৯৯ লক্ষ টাকা
Renault Kwid২২.৩ কিলোমিটার৪.৭০ লক্ষ টাকা

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর