বিদেশী বান্ধবী অতীত! বাঙালি ‘বৌদিপ্রেমে’ই মজলেন পরম, প্রখ্যাত সঙ্গীতশিল্পীর বউকেই বিয়ে টলিপাড়ার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলারের’

আজ, ২৭শে নভেম্বর গোধূলি লগ্নেই বিয়ে সারতে চলেছেন টলিপাড়ার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলার’ পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগেও একবার পরমের বিয়ের খবর রটেছিল বটে এবার এবার আর কোনও রটনা নয়। পুরোটাই সত্যি। এদিকে আবার পরমের বিয়ের খবরে হৃদয় ভেঙেছে শ’ শ’ বাঙালি তরুণীর। বং ক্রাশ বলে কথা!

পরমের সেই পরম-সুন্দরী কে?

বেশ কিছু বছর ধরে ফরাসি বান্ধবী ইকার সঙ্গে প্রেম ছিল পরমব্রতর। কিন্তু বিয়েটা কিন্তু তিনি করছেন সেই বাঙালি মেয়েকেই। বলা ভালো, বাঙালি ‘বৌদি’কে। দীর্ঘদিন ধরেই পরমব্রতর সঙ্গে সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেটাই সত্যি হল। হ্যাঁ, সেই পিয়াকেই আজ গোধূলি লগ্নে বিয়ে করছেন পরমব্রত।

২০২১ সালে পরমের সঙ্গে পিয়ার সম্পর্কে জড়ানোর কথা শোনা যায়। সেই কারণেই অনুপম রায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে পিয়ার। যদিও এই প্রসঙ্গে কেউই কখনও কোনও মন্তব্য করেন নি। এমনকি, নিজেদের সম্পর্ক নিয়েও কখনও মুখ খোলেন নি পরম বা পিয়া কেউই।

পিয়া-পরমের প্রেম হয় দেউচা-পাচামিতে শ্রমজীবী ক্যান্টিনে কাজ করতে গিয়ে। এও শোনা গিয়েছিল অরিন্দম শীলের ‘ফেলুদা’ শুটিংয়ের সময় পরম যখন সিকিমে ছিলেন, তখন নাকি দু’দিনের জন্য পিয়াও গিয়েছিলেন সিকিমে। অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছে দুটি মন। আজ সন্ধ্যেয় আইনি মতে বিয়ে সারবেন পরম ও পিয়া। একেবারে ঘরোয়াভাবেই বিয়ে করবেন এই জুটি। সেভাবে কোনও আড়ম্বর নেই বিয়েতে। কাছের মানুষরা ছাড়া সেভাবে কাউকে আমন্ত্রণও জানানো হয়নি বলে খবর।  

বলে রাখি, পিয়া পেশায় এক সমাজকর্মী। তিনি অত্যন্ত শিক্ষিতা এবং দারুণ ভাল গান করেন। অনুপমের সঙ্গে বিয়ে ভাঙার পর পরমের সঙ্গে নাকি তাঁর ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল। তখন থেকেই শোনা যাচ্ছিল, তাঁরা বিয়ে করবেন। শেষমেশ আসন্ন সেই সময়। এবার সত্যি-সত্যিই সাত পাকে বাঁধা পড়ছেন পরম ও পিয়া।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles