কিছুদিন পরই সূর্যের গোচর, ভাগ্য খুলে যাবে ৩ রাশির, টাকার পাহাড়ে বসবে জাতক-জাতিকারা, হবে কর্মক্ষেত্রে পদোন্নতিও

আগামী ১৬ ডিসেম্বর, শনিবার গ্রহরাজ সূর্যদেব রাশি পরিবর্তন করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বিকেল ৪টে ৯ মিনিটে সূর্যদেবতা বৃহস্পতির নিজরাশি ধনুতে প্রবেশ করতে চলেছে। যেদিন সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে, সেই দিনটি হবে ধনু সংক্রান্তি। পরের বছর, আগামী ২০২৪ সালের ১৪ জানুয়ারি র মধ্যে সূর্যদেবতা ধনু রাশি থেকে গমন করবে। জ্যোতিষীদের মতে, ওই দিন মানে ১৫ জানুয়ারি, মধ্যরাত ২টো ৫৪ মিনিটে ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। এই রাশি বদলের জেরে ৩ রাশির জাতক-জাতিকাদের উপর প্রভাব পড়তে চলেছে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক- 

ধনু রাশি

সাধারণত, এই রাশিতেই গোচর হতে চলেছে সূর্য। তাই এই রাশির ডাতক-জাতিকারা শুভ ফল পেতে চলেছেন। ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে, একটি নতুন গাড়ি বা একটি নতুন বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। অফিসে বসের কাছ থেকে যে কোনও কাজে সমর্থন পেতে পারেন। পদোন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের জন্য এই সময়টি অনুকূল। বৈবাহিক জীবন বেশ সুখের হতে চলেছে।

মিথুন  রাশি 

সূর্য গোচরের জেরে এই রাশির জাতক-জাতিকাদের হঠাত্‍ আর্থিক লাভ হতে পারে। ব্যবসায় লাভের মুখ দেখতে পাবেন আপনি। টাকার অভাব দূর হবে এই সময়। পরিবারের সঙ্গে বিভিন্ন শুভ কাজে জড়িয়ে পড়বে। শৌখিনতার কারণে প্রচুর অর্থ ব্যয় হতে পারে এই সময়। স্ত্রীর সঙ্গে সম্পর্ক মধুর হবে আপনার। দাম্পত্য জীবনের তিক্ততা কেটে যাবে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে।

মেষ রাশি

ধনু সংক্রান্তির ফলে এই রাশির জাতক-জাতিকারা নতুন চাকরির খোঁজ পেতে পারেন। কর্মজীবনে নতুন পদ অর্জনের সুযোগ পেতে পারেন। সুযোগ হাতছাড়া হতে দেবেন না। এই সময়ে, আর্থিক দিক শক্তিশালী থাকবে। আগের থেকে আরও বেশি সঞ্চয় পেতে পারেন। বিদেশ ভ্রমণের স্বপ্ন সফল হতে পারে আপনার। পেতে পারেন সুবর্ণ সুযোগও। সমাজে সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles