মঙ্গলবারই কলকাতায় মিলেছে করোনা আক্রান্তের খোঁজ। তার জেরেই আরও কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি কর্মচারীদের কাজের সময় এক ঘণ্টা কমিয়ে দেওয়া হল। এখন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত অফিস করতে হয় সরকারি কর্মীদের। এবার থেকে সেটা এক ঘণ্টা কমিয়ে বিকেল ৪টের সময়েই ছুটি হয়ে যাবে তাদের। সরকারি কর্মীরা যাতে বাসে ট্রেনে ভিড় বাড়ার আগেই বাড়ি ফিরতে পারেন তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকেই নতুন শিফট শুরু হবে।
এছাড়াও তিনি বলেন, কোনও সরকারি কর্মী অসুস্থ হলে তাদের ছুটি নিয়ে কোনও সমস্যা হবে না। অনলাইনে ছুটির আবেদন করলেও চলবে।






