ভয় দেখিয়ে বিশেষ ক্ষমতাসম্পন্ন মহিলাকে ধ’র্ষ’ণ, অন্তঃসত্ত্বা হতেই সামনে এল প্রতিবেশীর কুকর্ম

ভয় দেখিয়ে বিশেষ ক্ষমতাসম্পন্ন মহিলাকে দিনের পর দিন ধ’র্ষ’ণ। মহিলা অন্তঃসত্ত্বা হতেই ফাঁস হয় আসল সত্যি। এই ঘটনায় অভিযুক্ত মহিলারই প্রতিবেশি। থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের দাবী, তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে।

কী ঘটেছে ঘটনাটি?

এই নিন্দনীয় ঘটনাটি ঘটেছে গাইঘাটায়। নির্যাতিতা ওই মহিলার বয়স ৩৯ বছর। তিনি বিশেষ ক্ষমতাসম্পন্ন। বাড়িতে মায়ের সঙ্গেই থাকেন তিনি। তাঁর মা মূক ও বধির। আর এই সুযোগকেই কাজে লাগায় প্রতিবেশী আলাউদ্দিন মণ্ডল। বিশেষ ক্ষমতাসম্পন্ন মহিলাকে ধ’র্ষ’ণ করেন তিনি। কাউকে যাতে তিনি বিষয়টি না জানান, সেজন্য মহিলাকে ভয়ও দেখান অভিযুক্ত।

তবে মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই আসল ঘটনাটা সামনে আসে সকলের। এই ঘটনায় নির্যাতিতার দিদি বলেন, “আমাদের পাড়ার ছেলেই এটা করেছে। আমার বোন তো নামটা জানিয়ে দিয়েছে। কিন্তু, কবে ঘটেছে আমরা ঠিক জানি না। কিন্তু, বর্তমানে ওর পেটটা ফুলতেই আমাদের সন্দেহ হয়। তারপরই ডাক্তারের কাছে যাই। সেখানে পরীক্ষা হয়। পরীক্ষার পর ডাক্তার জানায় ও গর্ভবতী। মা চোখে দেখতে পারেন না। শুনতেও পারেন না। সেই সুযোগকেই কাজে লাগিয়েছে প্রতিবেশী আলাউদ্দিন মণ্ডল। ওই ছেলেটার নামে থানায় অভিযোগ জানিয়েছি”।

অভিযোগ পাওয়া মাত্রই ওই প্রতিবেশীকে গ্রেফতার করে পুলিশ। তিনি নির্যাতিতার ঠিক বাড়ির পাশেই থাকেন। অভিযুক্তর আবার দাবী, তিনি এমন কাজে যুক্ত নন। তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বুধবার ধৃতকে নগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবী উঠেছে।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য খায়ের মণ্ডল বলেন, “ঘটনাটি দুঃখজনক, আমরা পুলিশ-প্রশাসনকে বলব, দোষীদের শাস্তি হোক”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর