ফের চোখ রাঙাচ্ছে করোনা নয়া ভ্যারিয়েন্ট, এই লক্ষণগুলি দেখলেই সাবধান হন, পরামর্শ নিন চিকিৎসকের

গত তিন বছর ধরে করোনার ভয়ে প্রাণ ওষ্ঠাগত গোটা পৃথিবীর মানুষের। মাঝে কিছু মাস কিছুটা স্বস্তি মিললেও, ফের নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা। কারণে সম্প্রতি কেরলে ধরা পড়েছে করোনার নয়া প্রজাতি জেএন.১-এর। ইতিমধ্যেই কেরলের দশজন এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত। মৃত্যু হয়েছে পাঁচজনের। ফলে ভয় ধরা এই নয়া ভ্যারিয়েন্ট।

করোনার এই নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সমস্ত রাজ্যেই চিঠি পাঠানো হয়েছে সতর্কতা অবলম্বন করা নিয়ে। অনেকেই এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারে।

এই তালিকায় কারা রয়েছেন?

চিকিৎসক মহল জানাচ্ছে, যাদের রোগ প্রতিরোধ শক্তি কম, তাদের বিপদের ভয় বেশি। এই তালিকায় বয়স্ক মানুষ থেকে শুরু করে ক্যানসারের মতো রোগে আক্রান্ত বা রোগ সারিয়ে ওঠা মানুষও রয়েছেন। কারণ তাদের রোগ প্রতিরোধ শক্তি দুর্বল। ফলে এই নতুন করোনার প্রজাতিতে বেশ সমস্যায় পড়তে পারেন তারা। সেই কারণে প্রথম থেকেই কয়েকটি লক্ষণ সম্পর্কে সচেতন হতে বলেছেন চিকিৎসকরা। এই সমস্ত লক্ষণগুলি দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানানো হয়েছে।

এই লক্ষণগুলি কী কী?

  • করোনার এই নতুন প্রজাতিতে আক্রান্ত হলে প্রথমেই নাক দিয়ে জল পড়া শুরু হয়। সর্দি, গলা ব্যথা, মাথা ধরা এর প্রাথমিক লক্ষণের মধ্যে আসতে পারে।
  • আপার রেসপিরেটরিতে অস্বস্তিও বোধ করতে পারেন কোনও কোনও আক্রান্ত। বিশেষ করে যাদের শ্বাসের সমস্যা আছে, তাঁদের সাবধান হতে বলেছেন বিজ্ঞানীরা।
  • এই ভাইরাসে আক্রান্ত হলে খিদে কমে যেতে পারে। এর সঙ্গে বমি বমি ভাবও দেখা দিতে পারে।
  • এই প্রজাতিতে আক্রান্ত ব্যাক্তিকে মারাত্মক ক্লান্তি গ্রাস করতে পারে।

এই লক্ষণগুলি দেখলেই দ্রুত সাবধান হন। চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকদের মতে, অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রথম থেকেই সচেতন থাকলে, এই প্রজাতির করোনা থেকে সহজেই মুক্তি মিলবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles