বৈচিত্র্যে ভরা দেশ! অনেক তো হল মশালা চা, আদা চা, এবার একটু চেখে দেখুন ‘বিরিয়ানি চা’, ভাইরাল নেটপাড়ায়

ভারতে একটি বিখ্যাত খাবার হল বিরিয়ানি। মোগলাই ঘরানার খাবার হলেও বিরিয়ানি কিন্তু সকলের খুবই প্রিয়। চিকেন, মাটন তো বটেই, অনেকেই আবার পনির বিরিয়ানি, ভেজ বিরিয়ানিও যথেষ্ট জনপ্রিয় নিরামিষাশীদের মধ্যে।    

অন্যদিকে আবার চা-ও সকলের বেশ প্রিয় একটি পানীয়। চা-প্রেমীদের কাছে চা একটা ইমোশন বলা যেতে পারে। নানান ধরণের চা-ই হয়ে থাকে। মশালা চা, আদা চা, লিকার চা, মালাই চা, আরও অনেক। এখন আবার চা নিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষাও চলে। তবে এবার যদি সকলের প্রিয় দুটি জিনিস, চা ও বিরিয়ানি, দুটি মিলিয়ে দেওয়া হয়, তাহলে?

ভাবছেন তো ভুলভাল বকা হচ্ছে? না, একদমই ভুলভাল নয়। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় ‘বিরিয়ানি চা’। সেই চা নিয়ে নেটপাড়ায় বেশ হইচই পড়ে গিয়েছে। সেই চা বানানোর পদ্ধতি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

কীভাবে বানানো হয় সেই চা?

প্রথমে লবঙ্গ, জিরা, এলাচ, দারুচিনি, এলাচ, গোলমরিচ ও চা পাতা জলে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তারপর একটি কাপে আদা কুচিয়ে রেখে দিন। এরপর তাতে এক চামচ মধু মেশান। তার উপর লেবুর রস দিন। তারপর যোগ করুন পুদিনা পাতা আর শেষে গরম মশলা ও সেই ফুটিয়ে রাখা জল যোগ করুন। ব্যস, তাহলেই তৈরি ‘বিরিয়ানি চা’।

 

View this post on Instagram

 

A post shared by @nehadeepakshah

বিরিয়ানি চা বানানোর এই ভিডিওটি ইতিমধ্যেই ২৫ লক্ষের বেশি ভিউ ছাড়িয়েছে। আসলে বিরিয়ানির মশলা দিয়ে এই চা তৈরি করা হয় বলে একে বিরিয়ানি চা বলে। এই চায়ের রেসিপি দেখে নানান নেটিজেনদের নানান মত। অনেকেই এই চা-কে শরীরের জন্য উপকারী বলে মেনেছেন। আবার অনেকেই এই চা নিয়ে আবার নানান মজার কমেন্ট করেছেন। আপনার এই ‘বিরিয়ানি চা’ নিয়ে কী মত?

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles