জীবনের প্রতিটি বাঁকে ছায়ার মতো অনুসরণ করে গ্রহ-নক্ষত্রের প্রভাব। কখনও তা অনুকূলে আসে, কখনও বা কঠিন সময়ের ইঙ্গিত দেয়। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, চলতি মাসের ২০ তারিখে এক বিরল শুভযোগ তৈরি হতে চলেছে। নবপঞ্চম রাজযোগ—যার প্রভাবে কয়েকটি রাশির জাতকদের ভাগ্য মোড় নিতে পারে এক নতুন দিশার দিকে। বিশেষ করে কেরিয়ার, আর্থিক স্থিতি এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পাশাপাশি শনি ও রাহুর সংযোগও আলাদা করে প্রভাব ফেলবে কিছু রাশির উপর। দেখে নিন, এই শুভ সময়ে আপনার রাশি কতটা লাভবান হতে পারে।
কর্কট রাশি: এই সময়ে কর্কট রাশির জাতকদের ভাগ্য স্পষ্টভাবে ঘুরে দাঁড়াবে। এতদিনের অপেক্ষা, চেষ্টা আর পরিশ্রম এবার ফল দিতে শুরু করবে। কাজের জায়গায় সম্মান বাড়বে, কেরিয়ারে উন্নতির দরজা খুলবে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্যও সময়টা যথেষ্ট অনুকূল। কোনও নতুন প্রজেক্ট শুরু করার উপযুক্ত সময় এটি। আর্থিক দিকও বেশ মজবুত হবে। এমনকি সামাজিক সম্মান ও পারিবারিক সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে। সব মিলিয়ে, কর্কট রাশির জাতকদের জন্য এটি এক বিশেষ শুভ সময়।
তুলা রাশি : তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য ২০ এপ্রিলের রাজযোগ হয়ে উঠতে পারে বহু কাঙ্খিত সাফল্যের সূচনা। দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েন কাটিয়ে এবার স্থিতিশীলতা আসবে জীবনে। চাকরি হোক বা ব্যবসা—উভয় ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারে শান্তি ও সমৃদ্ধি ফিরবে। যারা নতুন কিছু শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টা বেশ শুভ। পুরনো কোনো আর্থিক সমস্যার সমাধানও এ সময়ে মিলতে পারে। সব মিলিয়ে তুলা রাশির জন্য সময়টা স্বস্তির বার্তা বয়ে আনবে।
কন্যা রাশি: নবপঞ্চম রাজযোগের আশীর্বাদ কন্যা রাশির জাতকদের জীবনে এনে দিতে পারে বহু কাঙ্খিত সফলতা। দীর্ঘদিন ধরে যেসব ইচ্ছের বাস্তবায়ন হয়নি, এবার তারা রূপ পেতে শুরু করবে। কেরিয়ারে অগ্রগতি, চাকরিতে উন্নতি এবং দায়িত্বে বৃদ্ধি—সবই আসতে পারে একে একে। যাঁরা কঠোর পরিশ্রম করে চলেছেন, এবার তাঁদের জন্য মিলবে তার পুরস্কার। ব্যক্তিগত সম্পর্কও মজবুত হবে, দাম্পত্য জীবনে আসবে শান্তি। এমন এক সময়, যখন আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে যাওয়া সহজ হবে।
আরও পড়ুনঃ Bhangar : ‘আইএসএফ সেজে তৃণমূলের ছক’? পুলিশের উপর হামলার নেপথ্যে আসল চক্রান্ত কী, প্রশ্নে রাজ্যবাসী!
শুধু রাজযোগ নয়, এ বছরের ২৯ মার্চ থেকে এক অন্য ধরনের গ্রহসংযোগের সূচনা হয়েছে। শনি গ্রহ প্রবেশ করেছে মীন রাশিতে এবং রাহুর সঙ্গে তৈরি হয়েছে এক যুগল সংযোগ, যা চলবে ১৮ মে পর্যন্ত। এই সংযোগের প্রভাবে কুম্ভ, বৃশ্চিক ও কর্কট রাশির জাতকরা এক নতুন জীবনের স্বাদ পেতে পারেন। দীর্ঘদিন ধরে যাঁরা সঠিক সুযোগের অপেক্ষায় ছিলেন, তাঁদের কপালে এবার সাফল্য জুটতে পারে। পাশাপাশি বৃষ, মকর ও তুলা রাশির জাতকরাও লাভের মুখ দেখতে পারেন এই সংযোগের ফলে। তবে এক্ষেত্রে পরিকল্পনা ও ধৈর্য—এই দুই অস্ত্র থাকলে তবেই সাফল্যের পথ মসৃণ হবে।





