সকল ব্যক্তিই নিজের জীবনে সুখ-সমৃদ্ধি চান। লাভের আশায় দিনরাত পরিশ্রম করেন সকলে। তবে বাস্তুশাস্ত্র বলছে, পরিশ্রমের পাশাপাশি আপনি বাড়িতে কী কী জিনিস রাখছেন, তার উপরেও নির্ভর করে আপনার আর্থিক ভাগ্য। কোন কোন জিনিস বাড়িতে রাখলে আর্থিক অনটনের মুখে পড়তে পারেন, জেনে নিন-
কাঁটা জাতীয় গাছ
ফুলগাছকে সুখ-সমৃদ্ধির প্রতীক বলে ধরা হয়। অন্যদিকে, কাঁটা জাতীয় গাছের কারণে আবার আর্থিক সমস্যার মুখে পড়তে হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘর বা উঠোনে এমন কোনও কাঁটাজাতীয় গাছ লাগানো উচিত নয়। তেমনটা হলে আর্থিক সমস্যার মুখে পড়ার সম্ভাবনা থাকে।
ঝাড়ু
হিন্দু ধর্ম অনুযায়ী, বাড়িতে ঝাড়ু থাকলে মা লক্ষ্মী বিরাজ করেন। মা লক্ষ্মী আমাদের সুখ-সমৃদ্ধি দান করেন। কিন্তু কোথায়, কীভাবে ঝাড়ু রাখতে হবে, তা ভালোভাবে জানা দরকার। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখা উচিত, যেখানে কারোর নজর পড়বে না। আর ঝাড়ু কখনও দাঁড় করিয়ে রাখা উচিত নয়। শাস্ত্র অনুযায়ী, সন্ধ্যার সময় ঝাড়ুতে হাত দেওয়া উচিত নয়। এই বিষয়গুলি মেনে চললে আর্থিক সমস্যায় পড়বেন না।
নোংরা ও মাকড়শার জাল
যে ব্যক্তির বাড়ি সবসময় পরিষ্কার থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান কুবেরের আশীর্বাদ বজায় থাকে। মাকড়শার জালকে নেতিবাচক শক্তির উৎস বলে মনে করা হয়। এই কারণে বাড়িতে কখনও মাকড়শার জাল যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
(বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সমস্ত কথা যে সত্যি হবেই, তা নাও হতে পারে। এসমস্ত কথা যে সত্যি হবে, তেমন কোনও দাবী করছে না খবর ২৪x৭। উক্ত এই কথা গোটাটাই জ্যোতিষীদের বক্তব্য)





