প্রতিদিন ঘুমনোর আগে বাড়ির মহিলারা এই কাজগুলি করুন, সংসারে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে সবসময়

কথাতেই রয়েছে, সংসার সুখের হয় রমণীর গুণে। হিন্দু ধর্মে মহিলাদের মা লক্ষ্মীর রূপ বলে মানা হয়। বলা হয়, যে বাড়িতে মহিলারেয়া কষ্টে থাকেন, সেই সংসারের উপর মা লক্ষ্মী ক্ষিপ্ত হন। আর যে পরিবারে মহিলারা হাসি-খুশি, আনন্দে থাকেন, সেই সংসারে বিরাজ করেন স্বয়ং মা লক্ষ্মীদেবী।

তাই সংসারে মা লক্ষ্মীর কৃপা বজায় রাখতে ও পরিবারে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধানে বাড়ির মহিলারা প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কাজগুলি করুন। এতে সংসারের মঙ্গল হবে-

ঘরের দক্ষিণ পশ্চিম কোণে প্রদীপ জ্বালান

রাতে ঘুমনোর আগে বাড়ির মহিলারা অবশ্যই বাড়ির পশ্চিম ও দক্ষিণ কোণে একটি প্রদীপ জ্বালাবেন। কথিত রয়েছে, এই দিকে আলো থাকলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায়। এর ফলে ঘরে শান্তি ও সুখ বিরাজ করে।

ঘরে কর্পূর জ্বালান

প্রতিদিন ঘুমনোর আগে ঘরে কর্পূর জ্বালাতে হবে। এর ফলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। এছাড়াও শোওয়ার ঘরে কর্পূর জ্বালালে স্বামী-স্ত্রীর মধ্যেকার সম্পর্ক আর দৃঢ় হয়। তাদে মধ্যে ঝগড়া হয় না। এরিস্নগে সংসারে সুখ বজায় থাকে।

গুরুজনদের সেবা করুন

যে বাড়িতে মা-বাবা ও গুরুজনের সেবা ও যত্ন নেওয়া হয়, সেই বাড়িতেই লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। এমতাবস্থায় বাড়ির মহিলাদের উচিত ঘুমনোর আগে মা-বাবা বা বড়দের সেবা করা। এছাড়াও, তাঁদের ঘুমনোর পরেই নিজেদের ঘুমনো উচিত।

পুজোর জায়গায় প্রদীপ জ্বালান

প্রতিদিন রাতে ঘুমনোর আগে পুজোর জায়গায় প্রদীপ জ্বালানো উচিত। বিশ্বাস করা হয়, বাড়ির মহিলারা যদি এই কাজ করেন, তাহলে লক্ষ্মীদেবী তুষ্ট হন ও সেই সংসারে থাকেন। এই কাজের ফলে লক্ষ্মীদেবী প্রসন্ন হন ও পরিবারে অর্থ ও শস্য দিয়ে আশীর্বাদ করেন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই কাজগুলি করলে সংসারে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হয়। ঘরের মহিলাদের তাই এই বিষয়গুলির দিকে প্রতিদিন খেয়াল রাখা উচিত ও এই অনুযায়ী কাজ করা উচিত।

RELATED Articles