Astrology: বুধ, শুক্র, লক্ষ্মীনারায়ণ, পঞ্চগ্রহী একসঙ্গে! হনুমান জন্মজয়ন্তীর দুর্লভ যোগে কার জীবনে টাকার বৃষ্টি, দেখে নিন আপনার রাশি আছে কি না!

১২ এপ্রিল ২০২৫, শনিবার পালন করা হবে হনুমান জন্মজয়ন্তী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই পবিত্র দিনটি। এই বিশেষ দিনে একাধিক দুর্লভ যোগ তৈরি হচ্ছে গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণে। বুধাদিত্য, শুক্রাদিত্য, লক্ষ্মীনারায়ণ, পঞ্চগ্রহী ও মালব্য যোগ একসঙ্গে তৈরি হবে। জ্যোতিষ মতে, এই বিশেষ যোগের প্রভাবে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থ, সম্মান এবং সাফল্য একসঙ্গে আসতে পারে। দেখে নিন কোন কোন রাশি এই দুর্লভ যোগের বিশেষ সুফল পেতে চলেছে।

মিথুন রাশি

এই রাশির জাতক জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ভাগ্যের চাকা দ্রুত ঘুরতে পারে। বহুদিনের আটকে থাকা কাজ পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে অর্থলাভেরও যোগ রয়েছে। ব্যবসায় সাফল্য আসবে, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হবে। সমাজে মান-সম্মান বাড়বে। যাঁরা দীর্ঘ দিন ধরে আইনি সমস্যা বা ঝামেলায় ছিলেন, তাঁরাও এই সময় মুক্তি পেতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বিশেষ করে যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁদের জন্য সময় অনুকূল। পুরনো লগ্নি থেকে মুনাফা পাওয়া সম্ভব। পারিবারিক জীবনে শান্তি ফিরবে। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে। নতুন বাড়ি বা গাড়ি কেনার সুযোগও আসতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় স্বর্ণালি সুযোগ। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মুনাফা আসবে। আয় বাড়বে এবং আর্থিক দিক থেকে স্থিতিশীলতা আসবে। বন্ধুর সাহায্যে কোনও বড় কাজ সফল হতে পারে। নতুন কোনও সম্পত্তি কেনার সুযোগ তৈরি হতে পারে। পারিবারিক সুখ-শান্তিও বজায় থাকবে।

আরও পড়ুনঃ Mamata banerjee: ঘুরে দাঁড়াল বিচারব্যবস্থা! SSC দুর্নীতির রায় নিয়ে মুখ খুলে এবার নিজেই কাঠগোড়ায় মুখ্যমন্ত্রী!

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যও এই সময় অত্যন্ত সৌভাগ্যশালী। কোনও পুরনো ইচ্ছা পূরণ হতে পারে। যাঁরা শিক্ষার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য ভাল খবর রয়েছে। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন চুক্তি হতে পারে। প্রেম বা দাম্পত্য জীবনে সুখ ফিরবে। স্বাস্থ্যও আগের থেকে ভাল থাকবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles