Mamata banerjee: ঘুরে দাঁড়াল বিচারব্যবস্থা! SSC দুর্নীতির রায় নিয়ে মুখ খুলে এবার নিজেই কাঠগোড়ায় মুখ্যমন্ত্রী!

এ রাজ্যের হাজার হাজার মধ্যবিত্ত পরিবারের স্বপ্নের সঙ্গে জড়িয়ে ছিল একটাই শব্দ — চাকরি। বাবা-মায়ের একমাত্র আশা, ছেলে-মেয়ে চাকরি পেলে সংসারে একটু স্বস্তি আসবে। বহু ত্যাগ-তিতিক্ষা আর রাত জেগে পড়াশোনা করে যখন সেই স্বপ্ন পূরণ হয়, তখন যেন একটা অন্যরকম গর্ব তৈরি হয় পরিবারের মধ্যে। কিন্তু ভাগ্যের পরিহাস! কয়েক মুহূর্তেই সেই স্বপ্নটা ধুলোয় মিশে গেল। SSC নিয়োগ কাণ্ডে আদালতের রায়ে রাতারাতি ২৬ হাজারেরও বেশি চাকরি বাতিল হয়ে যাওয়ায় যেন এক মুহূর্তে সব কিছু থমকে দাঁড়িয়েছে রাজ্যের হাজার হাজার পরিবারে।

এই ঘটনা শুধু চাকরি হারানোর কষ্টে আটকে নেই। তার প্রভাব ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলেও। রোজকার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর দুঃখ-যন্ত্রণা আজ রাজনৈতিক আলোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একের পর এক মন্তব্য করছেন। মিছিল, প্রতিবাদ, আদালত, রাজনীতি — সব মিলিয়ে গোটা রাজ্য যেন এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। এর মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য ফের নতুন বিতর্কের জন্ম দিল।

আসলে, গত ৭ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই নিয়োগ বাতিল ইস্যু নিয়ে বেশ কয়েকটি মন্তব্য করেন। তাঁর কথায়, আদালতের এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার পরিবার পথে বসেছে। এমনকি, তিনি আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলতেও পিছপা হননি। এখানেই ঘটেছে বিতর্কের সূত্রপাত।

এই বক্তব্যের জেরেই এবার তাঁর বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। এক মহিলা আইনজীবী বৈশাখী ভট্টাচার্য চট্টোপাধ্যায় আদালত অবমাননার অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাঁর তরফ থেকে আইনজীবী সিদ্ধার্থ দত্ত মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন আইনি নোটিস। অভিযোগ, আদালতের রায় নিয়ে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর মন্তব্য আইনকে অপমান করার শামিল। আর সেটা যদি মেনে নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের আইনের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাবে বলেই জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ Mahua Moitra : নিজের দলের ভিতরেই কোণঠাসা মহুয়া! মমতার স্পষ্ট বার্তা — এবারও ভুল করলে সাসপেন্ড

এই মামলার শুনানি আগামী দিনে হতে চলেছে। আদালত কী রায় দেয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয় কি না — সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষেরও। কারণ এই মামলার ভবিষ্যৎ রায় নির্ধারণ করতে পারে রাজ্যের রাজনীতির চালচিত্র।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles