দুর্গাপুজোর এই সপ্তাহ কোন রাশির জাতক-জাতিকাদের জন্য ভালো খবর নিয়ে এসেছে? জেনে নিন

শুরু হয়েছে বাঙালির দুর্গাপূজা। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। বাঙালির দুর্গাপূজাকে নবরাত্রিও বলা হয়ে থাকে। দেবী দুর্গার ৯টি রূপের পূজা হয়ে থাকে সেক্ষেত্রে। এখন শুক্লপক্ষ চলছে। তাই প্রতিদিন চন্দ্রের গতি বেড়ে চলবে। চাঁদ মন আর আবেগের প্রতিনিধিত্ব করে থাকে। এবার জেনে নিন এই সময়ে সমস্ত রাশির দিন কেমন কাটবে-

মেষ- এই রাশির জাতক-জাতিকারা আয়ের নতুন উৎস পাবেন। মনে কোনও দোটানা থাকতে পারে। কিন্তু শান্ত থাকার চেষ্টা করুন, রাগ করবেন না।

মিথুন- এই রাশির জাতক-জাতিকাদের সমস্ত চেষ্টা সফল হবে। চাকরি সংক্রান্ত সমস্যার সমাধান হবে। তবে অনাবশ্যক ব্যয় নিয়ন্ত্রণে রাখুন।

বৃষ- এই রাশির ক্ষেত্রে জাতক-জাতিকারা আয়ের নতুন উৎস খুঁজে পাবে। অপ্রত্যাশিত সুযোগ পেতে পারেন। তবে পাশাপাশি সেবকদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না ‌

কর্কট- চাকরিতে প্রশংসা লাভ করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। পদোন্নতির সুযোগ রয়েছে। নতুন উৎসের ফলে আমদানি ভালো হবে। কিন্তু উচ্চ আধিকারিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।

তুলা- এই রাশির জাতক-জাতিকাদের বেশ ভালো মতো পরিশ্রম করতে হবে। চাকরির সমস্যার সমাধান হতে পারে। কিন্তু মন অস্থির থাকতে পারে। কোনও সরকারি নিয়ম নিয়ে তর্ক বা ভাঙতুর করবেন না।

কন্যা- সাফল্য লাভের জন্য সহযোগিতা পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরির সুযোগ পেতে পারেন। তবে চাকরি পরিবর্তনের আগে ভালভাবে চিন্তা ভাবনা করে নেবেন।

বৃশ্চিক- এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতি অনুকূল থাকতে পারে। ব্যবসায় নতুন সুযোগ পাবেন। তবে একইভাবে মহিলাদের সম্মান দিন।

ধনু- এই রাশির জাতক-জাতিকারা নিজের পছন্দের চাকরির সুযোগ পাবেন। বেকারত্ব শেষ হতে পারে। সম্পত্তিও লাভ করতে পারেন। কিন্তু তর্কে জড়াবেন না।

মকর- পদোন্নতির সুযোগ পাবেন। কিন্তু ক্যারিয়ারে গন্ডগোল থাকতে পারে। চাকরি পেতে পারেন। কিছু জটিলতার সমাধান সম্ভব এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।

মীন- বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। কোনও সম্পত্তি থেকে লাভ পেতে পারেন। শক্তিশালী মনে করতে পারেন। চাকরি স্থায়ী থাকবে। শান্ত থাকার চেষ্টা করবেন, না হলে অপ্রয়োজনীয় তর্ক বাড়তে পারে।

কুম্ভ- ব্যবসা লাভের উৎস বাড়তে পারে। চাকরিতে বাধার অবসান ঘটবে। জটিলতার সমাধান হতে পারে।

দেখতে গেলে মা দূর্গা সকলের জন্যই ভালো খবর নিয়ে এসেছেন। মোটামুটি সমস্ত রাশির জাতক-জাতিকাদের এই দিনগুলি বেশ ভালোই যাবে আশা করা যায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles