১২ বছর পর আকাশে এক বিরল জ্যোতিষীয় সংযোগ ঘটেছে। চলতি বছর মে মাসে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করার পর, ৬ জুন বুধও নিজের স্বরাশি মিথুনে প্রবেশ করেছে। এর ফলে গঠন হয়েছে শক্তিশালী ‘বুধ-গুরু যোগ’ (Budh-Guru Yog)। জ্যোতিষশাস্ত্র বলছে, এই বিশেষ যোগের প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকার ভাগ্যে বড় বদল ঘটতে চলেছে। কারা সেই সৌভাগ্যবান রাশির জাতক-জাতিকা? জেনে নিন বিস্তারিত।
মিথুন রাশি : মিথুন রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, এই ‘বুধ-গুরু যোগ’ তৈরি হয়েছে মিথুন রাশির প্রথম ঘরে। এর ফলে জাতকের ব্যক্তিত্বে আকর্ষণীয় পরিবর্তন আসবে। চারপাশের মানুষের উপর আপনার প্রভাব আরও বাড়বে। পারিবারিক সম্পর্ক আরও মধুর হবে, দাম্পত্য জীবন সুখের হবে। এই সময় নতুন কোনও দক্ষতা শিখতে পারবেন, যা ভবিষ্যতে কর্মজীবনে বড় সুবিধা এনে দেবে। পুরনো কোনও শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও প্রবল। মানসিক চাপ কমবে। ব্যবসায় পার্টনারশিপে থাকা ব্যক্তিরাও ভাল লাভের মুখ দেখতে পারেন।
কন্যা রাশি : এই সময় কন্যা রাশির জাতক-জাতিকার কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও বুধের এই যুগল সংযোগ ঘটছে দশম ঘরে, যা কর্ম ও সামাজিক মর্যাদার সঙ্গে যুক্ত। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল। যাঁরা নিজস্ব ব্যবসা করেন, তাঁদেরও বড় অর্ডার বা নতুন ক্লায়েন্টের মাধ্যমে লাভের সুযোগ আসবে। বাবার সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং তাঁদের সাহায্যে উন্নতির পথ খুলে যেতে পারে। এই সময় নিজের দক্ষতার প্রতি আত্মবিশ্বাসও বাড়বে।
আরও পড়ুনঃ Covid update : দেশজুড়ে ফের করোনার থাবা! ৬ হাজার ছুঁইছুঁই আক্রান্ত, একদিনে মৃত ৪, কেরলে ভয়াবহ পরিস্থিতি!
বৃষ রাশি : বৃষ রাশির জাতকদের জন্য এই যোগ আর্থিক উন্নতির এক বড় সুযোগ এনে দিচ্ছে। বৃহস্পতি-বুধের সংযোগ বৃষ রাশির দ্বিতীয় ঘরে অর্থ এবং বাক্স্থানে তৈরি হয়েছে। এর ফলে পুরনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি পাবে, ফলে পরিবারেও সুখ ও শান্তির পরিবেশ গড়ে উঠবে। এই সময় আপনার কথা বলার ভঙ্গি আরও আকর্ষণীয় হবে, যা পেশাগত ক্ষেত্রেও সাহায্য করবে। চাকরি কিংবা ব্যবসা— দুই ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা উজ্জ্বল।





