জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। এই চিরন্তন প্রবাদ বাক্য আমরা শুনে আসছি ছোটবেলা থেকেই। বিয়ে অবশ্যই আমাদের জীবনে একটি বড় ব্যাপার এবং এর সঙ্গে নিজের ভাগ্যও জড়িয়ে আছে। ২০২১ এ কোন কোন রাশির বিবাহ যোগ আছে জেনে নিন নীচের তালিকা দেখে।
মেষ: ২০২১ এর এপ্রিল মাসের পর থেকে মেষ রাশির প্রায় সারা বছর বিয়ের যোগ থাকছে। এই রাশির সপ্তমে বৃহস্পতির নবম দৃষ্টি থাকায় এই বিবাহ যোগ তৈরি হবে।
মিথুন: এই রাশির জাতক-জাতিকা যাদের বিয়েতে একটু দেরি হচ্ছিল তাদের এই নতুন বছরে বিয়ের যোগ তৈরি হবে এবং প্রায় সারা বছর ধরেই এই বিয়ের যোগ থাকবে।
কর্কট: কর্কট রাশির ক্ষেত্রে এই বছরে বিয়ের যোগ দেখা যাচ্ছে তবে এই বিয়ের যোগ মধ্যম।
সিংহ: ২০২১ সালের এপ্রিল মাস থেকে সিংহ রাশির সপ্তমে বৃহস্পতির অবস্থান থাকায় এই রাশির চূড়ান্তভাবে বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে।
ধনু: ধনু রাশির জাতক-জাতিকাদের ২০২১ সালে বিবাহ সুনিশ্চিত বলে মনে করা হচ্ছে।
কুম্ভ: নতুন বছরে এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দারুণভাবে বিবাহ যোগ দেখা যাচ্ছে।





