নতুন বছরে ভালোবাসার গ্রহ শুক্র উপস্থিত করবে ধনু রাশিতে। এর জেরে সূর্যের সঙ্গে যুতি করে শুক্র থাকবে বক্রি অবস্থায়। এই শুক্র গ্রহের ফলেই নানান রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রেমে সুখ আসবে। দেখে নেওয়া যাক ২০২২ সালে কোন কোন রাশির প্রেম জীবন বেশ আনন্দে কাটবে-
বৃশ্চিক
- যদি একা থাকেন, এ বছর ভালোবাসা খুঁজে পাবেন। এর ফলে তাঁদের জীবনকে ভারসাম্য যুক্ত করে তুলতে পারবেন।
- সম্পর্কে সন্তুষ্ট থাকবেন। আকাশে-বাতাসে ভালোবাসা ভেসে বেড়াবে।
- গতিশীলতায় ভরে থাকবে জীবন। প্রতিটি মুহূর্তকে সুন্দর ভাবে সাজাবেন।
মিথুন
- ২০২২ এই রাশির জাতকদের প্রেম জীবনের জন্য আশীর্বাদ প্রমাণিত হবে।
- উপহার ও ইশারায় ভালোবাসা ব্যক্ত করতে থাকুন।
- সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত করতে সফল হবেন।
- একে অপরের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করবেন এবং সম্পর্ককে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাবেন।
মেষ
- কাপলদের জন্য বছর শুভ।
- প্রেম জীবনকে সুন্দর ভাবে গড়ে তুলবেন এবং নিজের সঙ্গীর সঙ্গে স্বস্তিদায়ক বন্ধনে আবদ্ধ থাকবেন।
- পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে।
- নিজের পছন্দের সঙ্গীর সঙ্গে বিবাহের পরিকল্পনা করতে পারেন।
কন্যা
- অবিবাহিত জাতকরা রোম্যান্টিক সম্পর্কে আবদ্ধ হবেন। এর ফলে জীবনে স্থায়িত্ব আসবে।
- সম্পর্কে সুখানিভূতি আসবে।
- নিজের সঙ্গীর বেশি যত্ন নেবেন। এই স্বভাবের কারণে সকলের প্রশংসা অর্জন করবেন।
মীন
- প্রেম জীবনে সুখ আসবে।
- অবিবাহিত জাতকদের জীবনে ভালোবাসা আসবে।
- নিজের সঙ্গীর সঙ্গে স্পষ্টভাবে কথা বলুন। অস্পষ্টতাকে জীবনে স্থান দেবেন না।
- প্রেমিকা-প্রেমিকারা জীবনে আনন্দ ও সম্পূর্ণতা প্রত্যাশা করতে পারেন।





