জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল গ্রহকে নবগ্রহের সেনাপতি বলা হয়। এই গ্রহের অবস্থান পরিবর্তন মানুষের জীবনে শক্তিশালী প্রভাব ফেলে। চলতি বছর ২৭ অক্টোবর মঙ্গল তার নিজস্ব রাশি বৃশ্চিকে প্রবেশ করেছে। স্বরাশিতে অবস্থান মানেই তার প্রভাব আরও তীব্র ও কার্যকর। এর পর ২০ নভেম্বর ভোরে বৃশ্চিকে চন্দ্রমার প্রবেশে তৈরি হয়েছে শক্তিশালী রাজযোগ যা প্রায় ৫৪ ঘণ্টা সক্রিয় থাকলেও শুভ ফল পাওয়া যাবে বেশ কিছুদিন ধরেই। এই সময়কে অত্যন্ত শুভ বলে মনে করছেন জ্যোতিষরা এবং বিশেষভাবে পাঁচটি রাশি এর সুবিধা পাবে।
কর্কট রাশির জন্য এই সময় এক কথায় আশীর্বাদস্বরূপ। কর্কটদের আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কাজে মিলবে সাফল্য। মা লক্ষ্মীর কৃপায় নতুন উপার্জনের পথ খুলে যেতে পারে যা আর্থিক অবস্থাকে স্থিতিশীল করবে। চাকরি বা ব্যবসা—দু’ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা প্রবল। সামাজিক সম্মান, মর্যাদা এবং প্রতিষ্ঠা বাড়ারও ইঙ্গিত রয়েছে।
কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে আসছে পূর্ণতার অনুভূতি। তৃতীয় ঘরে মহালক্ষ্মী রাজযোগ তৈরি হওয়ায় পরিশ্রমের সঠিক ফল মিলবে। এতদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতায় জয় লাভ করতে পারেন এবং ব্যবসায় নতুন সাফল্য বা শুভ সংবাদ আসতে পারে।
বৃশ্চিক রাশির জন্য এই সময় বিশেষ শক্তিদায়ক। নিজের রাশিতেই মঙ্গল ও চন্দ্রমার যুতি বৃশ্চিকদের মানসিক দৃঢ়তা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে। সাফল্যের সুযোগ বাড়বে, অর্থ ও সম্পত্তির বৃদ্ধি হতে পারে। পরিবারে বা ব্যক্তিগত জীবনে শুভ কাজের সম্ভাবনাও রয়েছে।
মকর রাশির জাতকদের জন্য রাজযোগ লাভ-ক্ষতির সমীকরণকে বদলে দেবে। আয় বাড়বে এবং বেতন বৃদ্ধি কিংবা হঠাৎ অর্থলাভের সম্ভাবনা প্রবল। আর্থিক উন্নতির দ্বার খুলে যেতে পারে। কেরিয়ারে নতুন সুযোগ পাওয়া বা পদোন্নতির সম্ভাবনাও উজ্জ্বল।
আরও পড়ুনঃ RSS: ‘বাংলার আর্তনাদ নয়, দিদি-মোদীর বোঝাপড়াই অগ্রাধিকার!’—মুখ খুলে বিস্ফোরক অভিযোগ তুলল RSS মুখপত্র স্বস্তিকা।
মীন রাশির জন্য এই সময় এনে দেবে সৌভাগ্য ও সুখবর। সরকারি কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা বাড়বে এবং বিদেশ থেকে লাভ অথবা সুযোগ আসতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে, বহুদিনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। কেরিয়ার, সম্পত্তি ও ব্যবসা—তিন ক্ষেত্রেই সাফল্যের সম্ভাবনা অত্যন্ত শক্তিশালী।





