লাখপতি হতে আমরা সকলেই চাই, টাকা (Money) শব্দটি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে করোনা পরিস্থিতিতে টাকার গুরুত্ব আমরা আরো বেশি করে বুঝতে পারছি। টাকা দিয়ে সব সময় সুখ কেনা না গেলেও কিছু সুখের জিনিস কিনতে গেলে অবশ্যই টাকা লাগে।
২৫ থেকে ৮০, বয়স যতই কমবেশি হোক না কেন, টাকার গুরুত্ব সকলেই বোঝেন। সেজন্যই তো টাকার জন্য অনেকে অসামাজিক কাজে লিপ্ত হতেও পিছপা হন না। সকলের কাছেই টাকাটা দরকার, কারোর কম, কারোর বেশি। আমরা অনেক সময় অনেক লক্ষণ(Sign) দেখতে পাই যার থেকে বোঝা যেতে পারে যে আগামী দিনে আমরা অর্থলাভ করতে চলেছি। কী সেই লক্ষণ গুলি একটু জেনে নেওয়া যাক।
১. সকালে ঘুম থেকে উঠে যদি আমরা ফাটানো নারকেল দেখতে পাই তাহলে বুঝতে পারবো যে আমাদের অর্থ লাভের সম্ভাবনা আছে।
২. সকালে ঘুম থেকে ওঠার পরেই আমরা দুধ বা দুগ্ধজাত দ্রব্য দেখতে পেলে বুঝতে পারব যে আমাদের পকেট ভবিষ্যতে জলদি ভরতে চলেছে।
৩. আপনি যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পান যে আপনি সবুজ ঘাসে ঢাকা কোন জায়গার মধ্যে বসে আছেন তাহলে বুঝবেন যে আপনার অর্থভাগ্য খুব শীঘ্রই ভালো হয়ে যেতে চলেছে।
৪. ঘুমের ভেতর স্বপ্নে সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ার কিছু নেই। বরং এর থেকে আপনার ভবিষ্যতে প্রাপ্তিযোগ হতে পারে।
৫. বাস্তবে কোন কুকুর বা বাঁদরকে একসঙ্গে দেখতে পেলে তাহলে বুঝবেন যে আপনি ভাগ্যবান। খুব শীঘ্রই আপনি ধন রাশি লাভ করতে চলেছেন।
৬. আপনি হঠাৎ স্বপ্ন দেখলেন যে গরু ঘাস খাচ্ছে। এর মানে কিন্তু আপনার সামনে প্রাপ্তিযোগ উপস্থিত হতে চলেছে।
৭. কোন স্থানে বাদুরের বাসা বেঁধে থাকলে ভয় পাওয়ার কিছু নেই। এটিও অর্থপ্রাপ্তির অন্যতম লক্ষণ।
৮. যদি কোন কারণে কোন কুকুর ইচ্ছাকৃতভাবে আপনার বাড়িতে আশ্রয় নেন তাহলে তাকে তাড়িয়ে দেবেন না। সযত্নে তাকে লালন পালন করবেন। কারণ কুকুরের এমন আচরণ বোঝায় অর্থভাগ্য আপনার হাতের মুঠোয় আসতে চলেছে।
৯.আকাশে হঠাৎ তারাখসা বা ধুমকেতু দেখতে পেলে নিজেকে ভাগ্যবান মনে করুন কারণ খুব শীঘ্রই আপনি ধন রাশি লাভ করবেন।
১০. সকালে কোন সুরেলা আওয়াজ বা শঙ্খধ্বনিতে ঘুম ভাঙলে তো কোন কথাই নেই। মনে করবেন আপনার অর্থভাগ্য বদলে যেতে চলেছে কিছু দিনের মধ্যে।





