রিয়া আর সুশান্ত একসঙ্গে বসে মাদক সেবন করছেন? প্রকাশ্যে এল এ রকমই একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে, সুশান্তের(Sushant Singh Rajput) ফ্ল্যাটবাড়িতেই বসেছে গানের আসর সেখানেই সিগারেটে মাদক ভরে চুটিয়ে দেওয়া হচ্ছে সুখটান। রিয়া(Rhea Chakraborty) এবং সুশান্ত একসঙ্গে শিবের ভজন গাইছেন। বাকি দুজনের একজন বাজাচ্ছেন গিটার, একজন বাজাচ্ছেন কাহন। আর অন্য কেউ একজন ভিডিওটি করছেন। সেখানে কেউ জিজ্ঞাসা করেছে যে, সিগারেটে কি মাদক আছে এত ধোঁয়া হচ্ছে? সুশান্ত উত্তর দিচ্ছেন, না এটি ভিএফএক্স, সিনেমায় যেরকম ভাবে সৃষ্টি করা হয় সেটাই হচ্ছে। তখন রিয়া বলছেন, না এটি রোলড সিগারেট(Rolled Cigarette)।
আরও পড়ুন: ‘পিংকি হ্যায় পয়সেওয়ালে কি’ গানে রিয়ার নাচের অডিশনের ভিডিও হল ভাইরাল
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু হয়ে গিয়েছে প্রবল শোরগোল। অনেকেই বক্তব্য এই দুই বন্ধু আসলে আর কেউ নয় সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও ফ্ল্যাট মেইট তথা ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানি। প্রথমে সুশান্তকে সিগারেটটি রিয়াকে দিতে দেখা যাচ্ছে। এরপর রিয়াকে কাউন্টার নিয়ে বাকি দুই বন্ধুকে সিগারেটটি পাস করতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: “কঙ্গনা জোর করে আমায় কোকেন খাওয়াতো!” বিস্ফোরক দাবি করলেন কঙ্গনার প্রাক্তন প্রেমিক
সাক্ষাৎকারে বারবার রিয়া দাবি জানিয়েছিলেন যে তিনি কখনও মাদক গ্রহণ করেননি। কিন্তু এই ভিডিওটি প্রকাশ্যে চলে আসার পরই বিপাকে পড়েছেন রিয়া। কারণ রিয়ার মুখে রোলড সিগারেট শব্দটি অন্য মাত্রা যোগ করেছে।
আরও পড়ুন: করণ জোহরের হাউসপার্টিতে মাদকাসক্ত ভিকি কৌশল? গ্রেফতার হতে পারেন ভিকি! খতিয়ে দেখছে এনসিবি
প্রথমে এনসিবির(NCB) জেরায় রিয়া স্বীকার করতে চাননি যে তিনি মাদকচক্রের সঙ্গে জড়িত, তবে এখনই ভিডিও প্রকাশ্যে চলে আসায় এনসিবির আধিকারিকরা মনে করছেন যে রিয়ার বিরুদ্ধে এই ভিডিও একটি অন্যতম সাক্ষ্য-প্রমাণ হয়ে উঠতে পারে।





