জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে কর্মফলদাতা দেবতা হিসেবে মানা হয়। তিনি মানুষকে তার কাজ অনুযায়ী ফল দিয়ে থাকেন। অনেকে শনির নাম শুনলেই ভয় পেয়ে যান, কারণ শনির প্রভাব ধীরে হলেও গভীর এবং দীর্ঘস্থায়ী। তবে মনে রাখা দরকার, শনির প্রভাব সব সময় নেতিবাচক হয় না। তিনি যেমন চ্যালেঞ্জ আনেন, তেমনই ভাল কাজের জন্য মানুষকে পুরস্কৃতও করেন। সঠিক অবস্থানে থাকলে শনি সম্পদ, সম্মান আর ব্যক্তিগত উন্নতি এনে দেন।
সম্প্রতি শনি মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছিলেন। তবে ৩ অক্টোবর রাত ৯টা ৫০ মিনিট নাগাদ তিনি প্রবেশ করবেন পূর্বভাদ্রপদ নক্ষত্রে। এই নক্ষত্রের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। ফলে এই পরিবর্তনের প্রভাব পড়বে সব রাশির উপর। তবে বিশেষভাবে তিনটি রাশি এর থেকে লাভবান হবে বলে জ্যোতিষরা মনে করছেন।
মিথুন (Gemini)
শনির নক্ষত্র পরিবর্তন মিথুন রাশির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। জীবনে শান্তি ও সুখ ফিরে আসবে। আর্থিক দিক থেকে অবস্থান মজবুত হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে, পাশাপাশি বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। যারা দীর্ঘদিন ধরে নতুন সুযোগের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি উপযুক্ত সময় হতে পারে।
মকর (Capricorn)
মকর রাশির জাতকদের জন্যও শনির এই পরিবর্তন বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল এবার হাতে আসবে। হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে, যা আর্থিক সঞ্চয় বাড়াতে সাহায্য করবে। বন্ধু-বান্ধব বা কাছের মানুষের সহযোগিতায় নতুন কিছু লাভের পথ খুলে যেতে পারে। কর্মজীবনে অগ্রগতি স্পষ্ট দেখা দেবে।
আরও পড়ুনঃ Air Defence Syste : ২০২৬ সালেই ভারতে ঢুকছে আরও এক এস-৪০০! মোদী-পুতিন বৈঠকের পরেই তৎপর রাশিয়া!
কুম্ভ (Aquarius)
কুম্ভ রাশির জাতকদের জন্য সময়টি খুবই শুভ। কর্মক্ষেত্রে সুনাম ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করেন, তাদের নতুন কাজের সুযোগ তৈরি হবে এবং লাভও হবে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন, যা ভবিষ্যতে আরও বড়ো সাফল্যের পথ খুলে দেবে। পারিবারিক সম্পর্কও এই সময়ে আরও দৃঢ় হবে, প্রিয়জনদের সঙ্গে কাটানো সময় আনন্দ দেবে।
এই নক্ষত্র পরিবর্তনের ফলে অনেকের জন্যই ইতিবাচক সময় শুরু হচ্ছে। তাই ভয় না পেয়ে বরং ভালো কাজের মাধ্যমে শনির কৃপা পাওয়ার চেষ্টা করাই শ্রেয়।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার