Astrology : স্নানযাত্রার বিশেষ দিনে ফিরবে ভাগ্যচক্র, এই ৬ রাশি পাবেন অপ্রত্যাশিত অর্থলাভ ও কর্মক্ষেত্রে উন্নতির সুবর্ণ সুযোগ!

আষাঢ় মাস মানেই পুণ্যের ঋতু। পুরীর জগন্নাথ মন্দিরে এই সময়ে হয় স্নানযাত্রা —রথযাত্রার আগে অন্যতম গুরুত্বপূর্ণ আচার। এই দিনে দেবতার স্নান উৎসব যেমন শুভ, তেমনই জ্যোতিষ মতে গ্রহ-নক্ষত্রের বিশেষ স্থিতি এনে দেয় সৌভাগ্যের ইঙ্গিত। বিশেষ করে এই বছরের ১১ জুন ২০২৫-এর স্নানযাত্রা ৬টি রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই রাশির জাতক-জাতিকারা অর্থ, কর্ম, প্রেম সবক্ষেত্রেই পেতে পারেন সাফল্য।

মেষ রাশি (Aries) : মেষ রাশির জাতকদের জন্য এই স্নানযাত্রার দিন অর্থলাভের এক সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে। পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভের মুখ দেখতে পারেন। কর্মক্ষেত্রেও নতুন প্রকল্প হাতে আসতে পারে, যা দ্রুত সাফল্য এনে দেবে। আজকের দিনে রক্তদান করলে আরও শুভ ফল পাওয়া যাবে।

বৃষ রাশি (Taurus) : বৃষ রাশির জাতকদের জন্য পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনও কাজ সফল হতে চলেছে। দীর্ঘদিন আটকে থাকা জমিজমার সমস্যার সমাধান হবে। বেকারদের জন্য চাকরির শুভ যোগ রয়েছে। বিদেশে কাজের সুযোগও পেতে পারেন। শুভফল পেতে সাদা কাপড় দান করুন।

সিংহ রাশি (Leo) : সিংহ রাশির জাতকরা ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। এই সময়ে কোনও নতুন অংশীদারত্বও লাভজনক হতে পারে। অফিসে পদোন্নতির সুযোগ রয়েছে। বসদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারলে আরও সুফল মিলবে। গরিবদের খাবার খাওয়ানোর মাধ্যমে শুভ শক্তি বাড়বে।

কন্যা রাশি (Virgo) : কন্যা রাশির জাতকদের জন্য এই সময় ঋণমুক্তির ও ব্যয় সংকোচনের একটি বড় সুযোগ। একই সঙ্গে নতুন কোনও দক্ষতা শেখার মাধ্যমে উপার্জন বাড়ানোর পথও খুলে যাবে। আজকের দিনে গঙ্গাজলে স্নান করলে আরও শুভফল মিলবে।

বৃশ্চিক রাশি (Scorpio) : বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই দিনটি আর্থিক পুনরুদ্ধারের বিশেষ শুভ। জমা টাকা ফেরত পেতে পারেন, বা হারানো কোনও মূল্যবান জিনিস ফিরে আসবে। কর্মক্ষেত্রে নতুন পার্টনারশিপ শুরু করার জন্যও এটি সেরা সময়। ঘরে জগন্নাথ দেবের ছবি রেখে পূজা করলে সুফল পাবেন।

মকর রাশি (Capricorn) : মকর রাশির জাতকদের জন্য এই সময় স্টক মার্কেটে বিনিয়োগ করলে প্রবল লাভের সম্ভাবনা রয়েছে। সরকারী চাকরি বা পরীক্ষায় শুভ ফল পেতে পারেন। আজকের দিনে মন্দিরে নারকেল দান করলে সৌভাগ্য আরও বাড়বে।

আরও পড়ুনঃ Kolkata : বড়বাজারের ব্যবসায়ীর ঠিকানায় মাওবাদীদের নাম করে ৫০ লাখ টাকার দাবি! তদন্তে নেমেছে পুলিশ!

কেন এই দিনটি এত শুভ কারণ এই সময় সূর্য ও বৃহস্পতি এক বিশেষ সংযোগ স্থাপন করে ‘ধন যোগ’ তৈরি করে। সকালের দিকে জগন্নাথ দেবের নাম ১০৮ বার জপ করা, কলা-নারকেল-সাদা ফুল ভোগ দেওয়া এবং কালো পোশাক এড়িয়ে চললে ভাগ্য আরও প্রসন্ন হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর