জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নানান গ্রহের রাশি পরিবর্তনের জেরে নানান যোগ গঠিত হয়। আর এর প্রভাব পড়ে সমস্ত রাশির জাতক-জাতিকাদের জীবনেই। জ্যোতিষশাস্ত্রে বুধ ও শুক্রকে শুভ গ্রহ বলে মনে করা হয়। বুধকে বলা হয় বুদ্ধিমত্তার কারক আর শুক্রকে গণ্য করা হয় শারীরিক সুখ ও মানসিক প্রতিষ্ঠার কারক হিসেবে। বুধ ও শুক্রের মিলন হলে তা রাশিচক্রের জন্য ফলদায়ক।
২০২৫ সালে মীন রাশিতে মিলন ঘটবে বুধ ও শুক্রের মিলন। এর ফলে লক্ষ্মী নারায়ণ যোগ গঠিত হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে শুক্র। অন্যদিকে ২৭ ফেব্রুয়ারি এই একই রাশিতে প্রবেশ করবে বুধ। এর ফলে লক্ষ্মী নারায়ণ রাজযোগ গঠিত হবে। এই যোগের ফলে দারুণ উপকৃত হবেন ৩ রাশির জাতক-জাতিকারা।
সেই ৩ রাশি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
এই যোগের ফলে বস্তুগত আনন্দ লাভ করবেন এই রাশির জাতক-জাতিকরা। যারা বিদেশে চাকরি খুঁজছেন, তারা এই সময় ভালো অফার পেতে পারেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এরা এই সময়। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের কাছ থেকে সহযোগিতা পাবেন। সঞ্চয়ের ক্ষেত্রেও সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকরা।
মেষ রাশি
লক্ষ্মী নারায়ণ যোগের ফলে পৈতৃক জমি থেকে ভালো আয় করবেন এই রাশির জাতক-জাতিকরা। এই সময় এদের সমাজে সম্মানও বাড়বে। এর ফলে কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছাতে পারেন এরা। পারিবারিক পর্যায়ে আনন্দের পরিবেশ থাকবে এই রাশির জাতক-জাতিকদের।
মীন রাশি
এই সময় মেজাজের ব্যাপক পার্থক্য দেখা যাবে এই রাশির জাতক-জাতিকদের মধ্যে। পুরনো কোনও বিনিয়োগ থেকে ভালো আয় করতে পারেন এই রাশির জাতক-জাতিকরা। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন এই সময়। ব্যবসায় পার্টনারের কাছ থেকে ভালো সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকরা।





