২০২৫ সালে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের খুব বেশি সতর্ক থাকতে হবে। আগামী বছর গ্রহগতির প্রভাবে জীবনের নানান ক্ষেত্রে ওঠাপড়া দেখা দিতে পারে। রাহু-কেতু মিলে কিছু কিছু রাশির জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে।
সেই রাশিগুলি কী কী জেনে নেওয়া যাক-
কন্যা রাশি
নতুন বছরে কঠিন পরিস্থিতির পর ব্যবসায় তুলনামূলক ভালো ফলাফল করতে পারবেন। তবে মার্চের পর ব্যবসায় কোনও ধরনের লগ্নি করবেন না এই রাশির জাতক-জাতিকারা। ফের মে মাসের পর রাহুর গোচরের ফলে ভেবেচিন্তে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে এদের। ব্যবসায় নতুন ও ব্যয়বহুল পরিকল্পনা করা থেকে বিরত এই রাশির জাতক-জাতিকাদের।
বৃষ রাশি
নতুন বছরে ব্যবসায় কোনও ধরনের লগ্নি না করাই ভালো এই রাশির জাতক-জাতিকাদের। জমি-সম্পত্তির ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। প্রেম ও দাম্পত্য জীবনে ভেবেচিন্তে পদক্ষেপ করতে হবে এদের। ব্যবসায়িক দিক দিয়ে নতুন বছরে মিশ্র পরিণাম পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
মকর রাশি
২০২৫ সালে আর্থিক জীবনে মিশ্র ফলাফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আয়ের দিক দিয়ে এই বছরটি সাধারণ। মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অর্থ সঞ্চয় করতে পারবেন এরা। আর্থিক পরিস্থিতি মজবুত হবে এই রাশির জাতক-জাতিকাদের। আমদানির উৎস বাড়বে। তবে রাহু-কেতু ও শনির কারণে মাঝেমধ্যে আর্থিক কিছু সমস্যা দেখা দিতে পারে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে।
সিংহ রাশি
আগামী বছরের মে মাসে মিশ্র ফলাফল লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। ছোটখাটো সমস্যার পর লক্ষ্যে পৌঁছতে পারবেন। তবে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। মার্চের পর আবার কঠিন পরিস্থিতি বাড়তে পারে। চাকরিতে উন্নতির যোগ তৈরি হতে পারে এই বছর এদের। মে মাসের পর কেরিয়ারের নানান বিষয় সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা।






