‘কলকাতা তো দূর, ভারতে এক পা রাখলেই কবর দিয়ে দেব, সঙ্গে একটা গোলাপ…’, বাংলাদেশকে চরম হুঁশিয়ারি প্রাক্তন এনএসজি কম্যান্ডোর

বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন দিনদিন বেড়েই চলেছে।ভারত-সহ নানান দেশের তরফে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারকে কড়া বার্তা দেওয়া হলেও তাদের কোনও হেলদোল নেই। এমনকি নানান হুঁশিয়ারিও দিয়ে যাচ্ছে বাংলাদেশের উগ্রপন্থীরা। যে দেশের জন্য তারা স্বাধীনতা পেয়েছিল, সেই ভারতের সঙ্গে এমন শত্রুতায় ক্ষুব্ধ এ দেশের মানুষ।

কীসের ভিত্তিতে বাংলাদেশের এমন আস্ফালন? তাদের মাথায় কী পাকিস্তানের হাত রয়েছে? বাংলাদেশের মৌলবাদীরা কী জঙ্গি সংগঠনের সঙ্গে ভিড়েছে, এমন নানান প্রশ্নই এখন উঠে আসছে। এরই মধ্যে আবার বাংলাদেশের নানান সংবাদমাধ্যমে সেদেশের মৌলবাদীরা দাবী করেছেন, তারা নাকি চারদিনের মধ্যে কলকাতা দখল করবেন। এমনকি, আমেরিকাও দখল করবে তারা এমনও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বাংলাদেশের এই হুঁশিয়ারিকে হাস্যকর মন্তব্য বলে দেগেছেন অনেকেই। এবার প্রাক্তন এনএসজি কম্যান্ডো দীপাঞ্জন চক্রবর্তী বাংলাদেশকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে এক সংবাদমাধ্যমে বললেন, “কলকাতা দখল তো ছেড়ে দিন। ভারতের মাটিতে পা রাখলে ওই সীমান্তেই ভারতের মাটিতে ওদের কবর দেব। তাতে গোলাপ ফুলও দেব কোনও সন্দেহ নেই। যদি ক্ষমতা থাকে, কলকাতা অনেক দূরের কথা, ভারতের সীমান্ত পেরিয়ে একটা পা রাখুক”।

তাঁর কথায়, “কয়েকজন বৃদ্ধ মানুষ কথাগুলো বলছেন। ওদের যে পেসমেকারগুলো রয়েছে, সেগুলোও কলকাতা থেকে লাগানো। আগে পেসমেকারগুলো খুলে ফেরত দিন”।

প্রাক্তন এনএসজি কর্তা আরও বলেন, “দ্বিতীয় বিষয় হল, ৯/১১- টুইন টাওয়ার ধ্বংসের কথা আশা করি ওদের মনে আছে। এবং ওসামা বিন লাদেনকে আফগানিস্তান আশ্রয় দিয়েছিল, সেখান থেকে ৯/১১ হয়। তারপর আফগানিস্তানের কী পরিণতি হয়েছিল সেটা যেন বাংলাদেশের উগ্রপন্থীরা মনে রাখে”।

আরও পড়ুনঃ স্কুলে শিক্ষকের আকাল! বার্ষিক পরীক্ষায় গার্ড দিচ্ছেন স্কুলের মিড ডে মিল রান্নার কর্মীরা, কী দশা বাংলার স্কুলের! 

বাংলাদেশের এহেন হুঁশিয়ারিতে আবার পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর কথায়, “বাংলাদেশ থেকে যাঁরা হুমকি দিচ্ছেন তাঁরা কোনও সরকারি পদে নেই, ওদের কোনও ক্ষমতা নেই। চারদিনে কলকাতা দখল করার কথা বলছে। এটা কী হাতের মোয়া? কিছুই বোঝে না। বাংলাদেশ সেনার জন্য কলকাতার সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট। তাঁরাই আটকে দেবে ওদের। ভারতের সৈন্য শক্তি সম্পর্কে ওদের কোনও ধারণা নেই। পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনা রয়েছে ভারতের হাতে। তবে ইসলামিক ধর্মান্ধতা কোন জায়গায় পৌঁছতে পারে তার উদাহরণ বাংলাদেশ। এই আবহে পশ্চিমবঙ্গের মানুষের সচেতন হওয়া দরকার”।

আরও অন্যান্য খবর