নানান গ্রহের গতিবিধি নানান রাশির জাতক-জাতিকাদের জীবনে নানান প্রভাব ফেলে। গত ২৮ নভেম্বর থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে বৃহস্পতি। আগামী ১০ এপ্রিল পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে এই গ্রহ। এই পরিবর্তন সমস্ত রাশির উপরই বিশেষ প্রভাব ফেলবে।
এই সময় কেরিয়ার, শিক্ষা, আর্থিক অবস্থা ও পারিবারিক সম্পর্কের মতো জীবনের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিবর্তন আনবে নানান রাশির জীবনে। তবে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন কিছু কিছু রাশির জন্য বেশ সদর্থক ভূমিকা পালন করবে।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের উপর বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব উপর দেখা যাবে। এদের আর্থিক বিষয়ে বেশ প্রভাব পড়বে। আয় বৃদ্ধির লক্ষণ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। এরা যদি কোনও নতুন ব্যবসা শুরু করার বা বিনিয়োগ করার কথা ভেবে থাকে, তাতে লাভবান হবেন। ব্যক্তিগত জীবনে ঘনিষ্ঠ সম্পর্কে কিছু টানাপোড়েন থাকতে পারে। তবে ধৈর্য ধরলে এই সমস্যার সমাধান করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা।
কর্কট রাশি
বৃহস্পতির রাশির পরিবর্তন মানসিক শান্তি ও স্বাস্থ্যকে প্রভাবিত করবে এই রাশির জাতক-জাতিকাদের। নিজের মধ্যে একটি নতুন শক্তি ও আত্মবিশ্বাস অনুভব করবেন এরা। ব্যবসায়িক ভ্রমণে বাধার লক্ষণ রয়েছে এদের। সেই কারণে সুনির্দিষ্ট ভ্রমণ পরিকল্পনা করা উচিত এই রাশির জাতক-জাতিকাদের।
বৃশ্চিক রাশি
বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আর্থিক বিষয়ে অগ্রগতি বয়ে আনবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। সঞ্চয় বাড়তে পারে এই সময়। আর্থিক পরিকল্পনায় সাফল্য পাবেন এরা। অংশীদারিত্ব ও সহযোগিতা থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক বিবাদ থেকে দূরে থাকতে হবে এই রাশির জাতক-জাতিকাদের।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার