গ্রহের রাজা সূর্যদেব আসছেন নতুন রূপে! ১৬ নভেম্বর, রবিবার দুপুর ১টা ২৬ মিনিটে সূর্য তুলা রাশি ত্যাগ করে প্রবেশ করবেন বৃশ্চিক রাশিতে। এই সূর্য গোচর তৈরি করবে এক বিরল জ্যোতিষ যোগ— ‘আদিত্য মঙ্গল যোগ’ এবং ‘বুধাদিত্য যোগ’, কারণ ইতিমধ্যেই বৃশ্চিক রাশিতে অবস্থান করছে মঙ্গল ও বুধ। এই তিন গ্রহের মিলন এমন এক শক্তিশালী শক্তির সঞ্চার করবে, যা বদলে দিতে পারে ভাগ্যের গতিপথ। জ্যোতিষীদের মতে, এই যোগ বিশেষভাবে শুভ প্রভাব ফেলবে ৫টি রাশির জীবনে — বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক এবং মকর।
বৃষ রাশি (Taurus)-এর জাতক জাতিকাদের জন্য এই সময়টি হবে অত্যন্ত আশীর্বাদপূর্ণ। সপ্তম ঘরে সূর্যের অবস্থান দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ করার সুযোগ এনে দেবে। ভাগ্য আপনার পাশে থাকবে, হঠাৎ করেই মিলতে পারে বড় আর্থিক লাভ। ব্যবসায়ীরা পাবেন নতুন লাভের রাস্তা, আর কর্মজীবনের বাধা দূর হবে একে একে।
কর্কট রাশি (Cancer)-র জন্য এই সূর্য গোচর হবে সাফল্যের সিঁড়ি। পঞ্চম ঘরে সূর্যের অবস্থান এনে দেবে বিদেশ ভ্রমণের সুযোগ, কেরিয়ারে নতুন মোড়, আর্থিক উন্নতি ও মানসিক তৃপ্তি। কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে পাবেন সাফল্য।
সিংহ রাশি (Leo)-র জীবনে সূর্য নিজেই যেন আলো ছড়াতে চলেছেন। চতুর্থ ঘরে অবস্থান মানেই আরাম, বিলাসিতা ও পদোন্নতির সম্ভাবনা। অফিসে আপনার প্রতিভা স্বীকৃতি পাবে, ঘরে আসবে সুখ ও সমৃদ্ধি। পারিবারিক ব্যবসাতেও বাড়বে লাভ।
বৃশ্চিক রাশি (Scorpio)-র জন্য তো এ সময় হবে স্বপ্নপূরণের! সূর্য প্রবেশ করছে আপনারই রাশিতে— মানে আত্মবিশ্বাস, পদোন্নতি, নতুন আয়ের রাস্তা, আর জীবনে আসছে নতুন গতি। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের যথাযোগ্য ফল মিলবে।
শেষে, মকর রাশি (Capricorn)— এই রাশির জাতকদের একাদশ ঘরে সূর্যের গমন অর্থাৎ অপ্রত্যাশিত আর্থিক লাভ ও বড় চুক্তির সম্ভাবনা। আপনার কর্মজীবনে নতুন উচ্চতা ছুঁতে পারবেন। সম্পর্কেও আসবে মধুরতা।
আরও পড়ুনঃ West Bengal politics : লক্ষ্মীর ভাণ্ডারে বঞ্চনা! বিজেপি পঞ্চায়েতে টাকা বন্ধ, ভোটের আগে তৃণমূলের ‘চক্রান্ত’-এর অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি!
এই সূর্য গোচর তাই শুধু গ্রহগত পরিবর্তন নয়, পাঁচটি রাশির জীবনে আলো ছড়ানোর এক নতুন সূচনা।





