কুম্ভ রাশিচক্রের একাদশ রাশি। রাশি অধিপতি শনি অবস্থান করছে নিজ রাশি মকরে। মেষ (তৃতীয়) রাশির অধিপতি মঙ্গল, বক্রী অবস্থান মীন রাশিতে (৪ অক্টোবর থেকে)। বৃষ (চতুর্থ) রাশিতে অবস্থান করছে রাহু। সিংহ (সপ্তম) রাশিতে অবস্থান করছে শুক্র, আগামী ২৩ অক্টোবর পরবর্তী কন্যা রাশিতে গমন করবে। কন্যা (অষ্টম) রাশিতে অবস্থান করছে রবি, আগামী ১৭ অক্টোবর পরবর্তী তুলা রাশিতে গমন করবে। তুলা (নবম) রাশিতে অবস্থান করছে বুধ, আগামী ১৪ অক্টোবর গতি পরিবর্তন করে বক্রগতি প্রাপ্ত হবে। বৃশ্চিক (দশম) রাশিতে অবস্থান করছে কেতু। ধনু (একাদশ) রাশিতে অবস্থান করছে রাশি অধিপতি বৃহস্পতি। মকর (দ্বাদশ) রাশিতে অবস্থান করছে রাশি অধিপতি শনি।
কুম্ভ রাশির সাড়েসাতির প্রথম পর্যায় শুরু হয়েছে।
দ্বিতীয় রাশির অধিপতি স্বগৃহে শুভ। বক্রী মঙ্গলের রাশিতে অবস্থান এবং শনির দৃষ্টি মধ্যম ফল আশা করা যায় ধনস্থানের ক্ষেত্রে,পরিবার এবং আত্মীয় সুখের ক্ষেত্রে। সম্পর্কে উত্তেজনা ও মনোমালিন্যের সম্ভাবনা। বিলাসবহুল দ্রব্য, ধাতু প্রধানত সোনা, লোহা, তেল, যোগাযোগ সংক্রান্ত এবং টেলিকম বিষয়ক বিনিয়োগে লাভ।
চতুর্থ রাশির অধিপতি শুক্র যোগকারক শুভ গ্রহ। চতুর্থ রাশিতে রাহুর অবস্থান পার্থিব ক্ষেত্রে শুভ ফল দান করলেও অপার্থিব ক্ষেত্রে খুব শুভ বলা যায় না। সাবধানতা প্রয়োজন মায়ের শরীরের প্রতি। ভূমি, ভবন এবং যানবাহনের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়।
পঞ্চম রাশি অধিপতি নবম রাশিতে অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি সন্তানসুখের ক্ষেত্রে শুভ। শুভ বিদ্যাশিক্ষা এবং বন্ধুসুখের ক্ষেত্রে। শুভ উচ্চশিক্ষা ক্ষেত্র।
ষষ্ঠ রাশিতে শনির দৃষ্টি শত্রু, রোগ এবং ঋণের ক্ষেত্রে শুভ অর্থাৎ শত্রু, রোগ এবং ঋণ সংক্রান্ত সমস্যায় বিব্রত হতে হবে না। শুভ প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র।
সপ্তম রাশির অধিপতি অষ্টমে মাসের ১৭ তারিখে নবমে (নীচক্ষেত্র) গমন। সপ্তমে যোগকারক গ্রহের অবস্থান সর্বোপরি বৃহস্পতির দৃষ্টি দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায় না। মধ্যম প্রেমপ্রীতির ক্ষেত্র।
নবম রাশির অধিপতির সপ্তমে অবস্থান। নবম রাশিতে বুধের অবস্থান ভাগ্যক্ষেত্রে শুভ ফল আশা করা যায়।
দশম বা কর্ম রাশিতে কেতুর অবস্থান। কেতু যে ঘরে থাকে, সেই বিষয়ে অতৃপ্তি দান করে অর্থাৎ কর্মের ক্ষেত্রে কোনও না কোনও ভাবেও অতৃপ্তি থাকবেই আগামী এক বছর ছ’মাস।
লাভ রাশির অধিপতি স্বক্ষেত্রে হওয়ায় আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফলই আশা করা যায়।





