জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেবকে কর্মফলের দেবতা বলা হয়ে থাকে। নানান ব্যক্তির কর্ম অনুযায়ী তাদের উপযুক্ত ফল দেন শনিদেব। কেউ যদি ভালো কর্ম করেন, তাহলে সেই ব্যক্তির উপর প্রসন্ন হয়ে আশীর্বাদ করেন শনিদেব। কিন্তু শনির কুদৃষ্টি যদি কারোর উপর পড়ে, তাহলে সেই ব্যক্তি রাজা থেকে ফকিরও হয়ে যেতে পারেন।
শনির রাশি পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব রাখে। শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে আড়াই বছর সময় লাগে শনিদেবের। নির্দিষ্ট সময়ে তিনিও নক্ষত্র পরিবর্তন করেন।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি বর্তমানে ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন এবং ৩ অক্টোবর দুপুর ১২টা ৩০ মিনিটে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রে থাকবেন শনিদেব। শনির এই নক্ষত্র পরিবর্তন কিছু রাশিচক্রের জন্য খুবই উপকারী হবে।
সেই রাশিগুলি কী কী জেনে নেওয়া যাক-
ধনু রাশি
শতভিষা নক্ষত্রে শনির প্রবেশ এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই ইতিবাচক হবে। এই সময়কালে এরা নিজেদের জীবনে সম্পদ এবং সুখ পাবেন। এই সময় আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। কেউ কর্মজীবনে কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন। ব্যবসায় কাঙ্খিত অগ্রগতি দেখতে পাবেন এই রাশির জাতক-জাতিকারা। নতুন কাজ শুরু হবে এদের। কাজের বাধা দূর হবে। এই রাশির শিক্ষার্থীরা শিক্ষাগত প্রতিযোগিতায় সাফল্য পাবে। এই সময়ে এদের ব্যক্তিত্বের উন্নতি হবে। প্রেমের সম্পর্ক ভালো থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। সম্পর্ক মধুর হবে। কর্মক্ষেত্রে প্রদত্ত লক্ষ্য পূরণ করবেন এই রাশির জাতক-জাতিকারা।
বৃষ রাশি
শতভিষা নক্ষত্রে শনির প্রবেশ খুবই উপকারী হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময়ে প্রতিটি কাজে সাফল্য পাবেন এরা। স্বাস্থ্য ভালো থাকবে। জীবনে সম্মান এবং কর্মক্ষেত্রে আধিপত্য লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। সবকিছু এদের মন অনুযায়ীই ঘটবে। এই সময় এদের বিদেশ যাওয়ার যোগ আছে। আয়ের নতুন পথ দেখা যাবে। সঙ্গীর কাছ থেকে খুশির খবর পাবেন এরা। পরিবারের আর্থিক অবস্থা মজবুত হবে এই রাশির জাতক-জাতিকাদের।





